Article By – আস্তিক ঘোষ

হিন্ডেনবার্গ রিসার্চের কথা মনে আছে নিশ্চয়ই? ফের বড়সড় সত্য উদ্ঘাটন করার প্রস্তুতি নিচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ। গত বছর আদানি গ্রুপ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল এই মার্কিনী সংস্থার পক্ষ থেকে। যার কারণে আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক দরপতন হয়। ভারতে আরেকটি বড় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ। এখনও পর্যন্ত এমনই খবর সামনে এসেছে।
আমেরিকার এই শর্ট সেলিং কোম্পানি গত বছর গৌতম আদানির উপর এমন বিস্ফোরক তথ্যের বোমা ফেলে যাতে, আদানি গ্রুপ আজ পর্যন্ত তা থেকে নিস্তার পায়নি। এই মার্কিন সংস্থা নিজেদের এক্স হ্যান্ডেল এ সম্প্রতি একটি পোস্টে জানিয়েছ, ভারতে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। গত বছরের 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিক্রির ঠিক আগে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার দর নিয়ে হেরফেরসহ নানা অভিযোগ ওঠে।
হিন্ডেনবার্গ রিসার্চ এর দেওয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। তবে হিন্ডেনবার্গ রিসার্চ যে প্রতিবেদন প্রকাশ করে তার ফলে আদানি গ্রুপের মার্কেট ক্যাপ 150 বিলিয়ন ডলার কমে যায়। যার কারণে গৌতম আদানির সম্পদের ব্যাপক পতন ঘটে। শুধু তাই নয়, বিশ্বের ধনীদের তালিকায় অনেক নিচে নেমে যান গৌতম আদানি। যদিও সাম্প্রতিক মাসগুলিতে, আদানি গ্রুপের শেয়ারগুলি ক্ষতি অনেকাংশে উন্নতি করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত অনেক কোম্পানির মধ্যে যোগসাজশ প্রকাশ করেছে বলে দাবি করেছে হিন্ডেনবার্গ রিসার্চ। 2017 সালে নাথান অ্যান্ডারসন এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেন। এই সংস্থা ফরেনসিক আর্থিক গবেষণা সংস্থা যা ইক্যুইটি, ক্রেডিট এবং ডেরিভেটিভ বিশ্লেষণ করে থাকে। 1937 সালে 6 মে হাই প্রোফাইল হিন্ডেনবার্গ এয়ারশিপ বিপর্যয় থেকেই এই কোম্পানির নামকরণ করা হয়েছে। আমেরিকার নিউ জার্সির ম্যানচেস্টার টাউনশিপে ঘটে সেই দুর্ঘটনা। যে কোন কোম্পানিতে ঘটে ছাড়া অনিয়ম শনাক্ত করার পাশাপাশি সেই সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে হিন্ডেনবার্গ রিসার্চ। এর মধ্যে রয়েছে হিসাব সংক্রান্ত অনিয়ম, অব্যবস্থাপনা ও গোপন লেনদেন প্রভৃতি। 2017 সাল থেকে অন্তত 36টি কোম্পানিতে অনিয়ম প্রকাশ করেছে বলে দাবি করেছে হিন্ডেনবার্গ।





