Article By – সুনন্দা সেন

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের দ্বারা প্রকাশিত একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, ভারত প্রথমবার ২০২৪ সালে শীর্ষ রেমিটেন্স প্রাপক হিসাবে আত্মপ্রকাশ করেছে। দেশটিতে রেমিট্যান্সের প্রবাহ ছিল ১২৯ বিলিয়ন ডলার। তারপরে উচ্চ আয়ের দেশগুলিতে চাকরির বাজারের পুনরুদ্ধারের কাজে তালিকায় এরপরে রয়েছে মেক্সিকো, চীন, ফিলিপাইন এবং পাকিস্তান। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৩ সালের তুলনায় চলতি বছরের রেমিটেন্সের বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ৫.৮%।
বিশ্বব্যাংক ব্লগের পোস্টে বলেছে যে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECD-এর উচ্চ আয়ের দেশগুলিতে চাকরির বাজার পুনরুদ্ধার, কোভিডের পরে রেমিটেন্সের মূল চালক ছিল। এটি তার প্রতিবেদনে আরও যোগ করেছে যে ২০২৪ সালে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে বা LMIC-তে আনুষ্ঠানিক ভাবে রেমিটেন্স রেকর্ড ৬৮৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর রেকর্ড অনুযায়ী ২০২৪ সালের শীর্ষ পাঁচটি রেমিটেন্স প্রাপক দেশ এবং তার পরিমাণ হল:
- ভারত পেয়েছে ১২৯ বিলিয়ন ডলার।
- মেক্সিকো পেয়েছে ৬৮ বিলিয়ন ডলার।
- চীন পেয়েছে ৪৮ বিলিয়ন ডলার।
- ফিলিপাইনস পেয়েছে ৪০ বিলিয়ন ডলার।
- পাকিস্তান পেয়েছে ৩৩ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের মতে যে রেমিটেন্সগুলি নিম্ন এবং মধ্যম দেশগুলিতে অন্যান্য ধরনের বাহ্যিক আর্থিক প্রবাহকে ছাড়িয়ে গেছে। আর জনসংখ্যাগত প্রবণতা, আয়ের ব্যবধান এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা চালিত একাধিক চাপের কারণে বাড়তে থাকবে। অন্যদিকে জানা যাচ্ছে যে রেমিটেন্স এবং ফরেন ডিরেক্টর ইনভেস্টমেন্ট বা FDI – এর মধ্যে ব্যবধান ২০২৪ সালে আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে রেমিটেন্স ৫৭% বেড়েছে, যেখানে FDI ৪১% হ্রাস পেয়েছে। আর রেমিটেন্সের প্রবাহ ২০২৪ সালে দক্ষিন এশিয়ার সর্বোচ্চ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।




