buzywithinfoBuzy With Info
Everything About Business
Brent Crude Oil

ইরান বলছে তেলের দাম পৌঁছাতে পারে ২০০ ডলারে; হুশিয়ারির নেতৃত্বে হরমুজে উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্রেন্ট ক্রড অয়েল বর্তমানে প্রায় ৯৮-১০০ ডলার প্রতি ব্যারেল লেভেলে রয়েছে এবং বিশ্ববাজারে স্থিতিশীলভাবে উচ্চ পর্যায়ে লেনদেন হচ্ছে। যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির কারণে তৈরি হয়েছে। কেবল ব্রেন্ট ক্রডের দাম নয় WTI (West Texas Intermediate) ক্রডের দামও প্রায় ৮৭-৯৪ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে, যা সাম্প্রতিক ভূ-রাজনৈতিক কারণে ওঠানামা করছে। গত সপ্তাহে তেলের দাম এক পর্যায়ে ১১৮-১২০ ডলার প্রতি ব্যারেল পর্যন্ত ওঠে, কিন্তু কিছু পরে আবার সামান্য কমে এসে বর্তমানে অবস্থানে স্থিত হয়েছে। এরপর সামনে এলো ইরানের বড় হুঁশিয়ারি।

July 18 New in article ads By Sir 1

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল থাকলে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। সাথে আরও জানান যে তারা সীমিত প্রতিহিংসামূলক হামলা থেকে সরিয়ে নিরবিচ্ছিন্ন হামলা চালাবে এবং রাশিয়াজাত তেলের সরবরাহ পথে বাধা সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও তাদের সহযোগীদের জন্য সামান্য তেল পর্যন্ত পৌঁছতে দেবে না। যার ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় উত্থান ঘটতে পারে। অন্যদিকে বিশ্বজুড়ে তেলের ভোক্তা দেশগুলো তেল সরবরাহ রক্ষায় পদক্ষেপ নিচ্ছে, তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। 
ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই তেলের মূল বাহক স্ট্রেইট অফ হরমুজ অঞ্চলটি কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে আছে, যেখানে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু হিসেবে হামলার শিকার হচ্ছে। এতে বিশ্বজুড়ে মিনারেল অয়েলের সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে, কারণ এই জলপথ দিনে বিশ্বের প্রায় ২০% তেল রপ্তানি হয়। ব্রেন্ট ক্রড এক পর্যাযে ১১৯.৫০ ডলারের বেশি উঠেছিল এবং বর্তমানে প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেল লেভেলের উপরে লেনদেন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র হরমুজের নিরাপত্তা নিশ্চিত হলে দাম স্থিতিশীল হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading