buzywithinfoBuzy With Info
Everything About Business
Airindia

ইসরায়েল-ইরান উত্তেজনার প্রভাব এবার এয়ার ইন্ডিয়ার উপর, চরম ভোগান্তিতে যাত্রীরা

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

থামতেই চাইছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ক্রমে জটিল হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবার তেল আবিব থেকে আসা এবং যাওয়ার ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া। যাত্রীদের টাকা ফেরতের বিকল্প দিচ্ছে ওই বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছে। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান সংস্থা।

6 2

একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া তেল আবিব থেকে নিশ্চিত বুকিং সহ যাত্রীদের আশ্বস্ত করেছে জানিয়েছে, যাত্রীরা তাদের ফ্লাইট বুকিংয়ের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। বিমান সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সমস্ত আপডেট সরবরাহ করা হবে যাত্রীদের জন্য। যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে বিমান সংস্থাটি হেল্পলাইন নম্বরও জারি করেছে। এই নম্বরগুলি হল 011-69329333 এবং 011-69329999৷ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা যেকোনো ধরনের তথ্যের জন্য এই নম্বরগুলিতে সপ্তাহে সাত দিন 24 ঘন্টার যে কোনও সময় ফোন করতে পারেন।

 মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে 8 অগাস্ট পর্যন্ত তেল আবিবে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। সাধারণত নয়াদিল্লি থেকে ইসরায়েলি শহরে পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে টাটা গ্রুপের অধিগ্রহণ করা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন।

New in article ads By Sir 1

উল্লেখ্য, গত 31 জুলাই ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। অন্যদিকে আমেরিকান মিডিয়ার মতে, ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। যে কোনও সময় ইসরায়েলে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে ইরান। এমনটা হলে ইসরাইলও পাল্টা হামলা চালাবে। দুই দেশের মধ্যে শুরু হবে যুদ্ধ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading