Article By – সুনন্দা সেন

ভারতীয় অয়েল রিফাইনারিগুলির সামনে নতুন করে খরচের চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহের টানাটানির কারণে গাল্ফ ও ওয়েস্ট আফ্রিকান ক্রডের প্রিমিয়াম বেড়েছে। একই সঙ্গে, রাশিয়ার ক্রড থেকে যে আকর্ষণীয় ডিসকাউন্ট বা ছাড় ভারতীয় রিফাইনারিগুলি এতদিন পেতেন, সেটিও কার্যত হারিয়ে যাচ্ছে। যার ফলে আন্তর্জাতিক বেঞ্চমার্কের তুলনায় ভারতের অপরিশোধিত তেল সংগ্রহের খরচ (Crude Procurement Cost) দ্রুত বাড়ছে। আর এর প্রভাব সরাসরি পড়ছে রিফাইনারি মার্জিন বা পরিশোধন মার্জিনের উপর।
কারণ রিফাইনারিগুলিকে এখন বেশি দামে ক্রড কিনতে হচ্ছে, কিন্তু সেই বাড়তি খরচ পুরোপুরি ডিজেল, পেট্রোল ও অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্টের দামে রিকোভার করা সহজ নয়। যার ফলে রিফাইনারি ব্যবসার উপর চাপ তৈরি হচ্ছে। ভারতের জন্য সমস্যাটি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশের প্রয়োজনীয় ক্রুড অয়েলেরে ৯০%- এরও বেশি আমদানির মাধ্যমে মেটানো হয়। জুলাইয়ে রাশিয়া ভারতের মোট ক্রুড আমদানির রেকর্ড ৫০.৮৩% সরবরাহ করেছে, যা প্রায় ২.৪৭ মিলিয়ন ব্যারেল/প্রতিদিন।
এই পরিস্থিতিতে ভারতের রেফাইনারিগুলি বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। রাষ্ট্রায়ত্ত HPCL এবং MRPL সম্প্রতি মোট ৬ মিলিয়ন ব্যারেল পর্যন্ত ক্রুড কেনার জন্য স্পট টেন্ডার দিয়েছে। অন্যদিকে, এশিয়ার আরও কয়েকটি রিফাইনারি মধ্যপ্রাচ্যের বাইরে থেকে US ক্রুড কেনা বাড়িয়েছে। কারণ হরমুজ অঞ্চলের অস্থিরতায় সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ১৯ আগস্ট ক্রুড অয়েলের দামও প্রতি ব্যারেলে প্রায় ৯২ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে ব্রেণ্ট ১১০ ডলারের উপরে যাওয়ার ঝুঁকির কথাও Goldman Sachs ও JPMorgan-এর মতো প্রতিষ্ঠান জানিয়েছে।




