buzywithinfoBuzy With Info
Everything About Business
Billionaire

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর বিশ্বের শীর্ষ বিলিয়নাররা একদিনে উচ্চ লাভ করেছে! সবচেয়ে বেশি সম্পত্তি কতটা বাড়ল কার এবং তালিকায় আর কে কে আছেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বব্যাপী স্টক মার্কেটগুলি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পরে উত্থান দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা উল্লাস প্রকাশ করেছে। আর এর পেছনের কারণ হল অবশ্যই ট্রাম্পের জন্য খুশি হওয়া এবং শেয়ার বাজারের উত্থান। বিশ্বের সবচেয়ে ধনী বিলিয়নেয়াররা জয়ের পর উল্লেখযোগ্য লাভ করেছে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নারদের সম্মিলিত ভাবে মোট ৬৪ বিলিয়ন ডলার সম্পদ একদিনে বেড়েছে। আর তা ২০১২ সালে সূচক চালু হওয়ার পর থেকে শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের জন্য সবচেয়ে বড় দৈনিক ভাল। 

11

এবার চলুন দেখে নেওয়া যাক একদিকে বিশ্বের ১০ জন শীর্ষ ধনীব্যক্তিদের মধ্যে কারা কারা এবং কত পরিমাণ লাভ করেছে? –

  1. ইলন মাস্ক: টেসলার CEO মাস্ক, ট্রাম্পের নির্বাচনের কাজে সাহায্য করেছেন। এবার ট্রাম্পের জয়ের পর তিনি একদিনে ২৬.৫ বিলিয়ন ডলার লাভ করেছেন। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ বিলিয়ন ডলার। 
  1. জেফ বেজোস:  অ্যামাজনের CEO জেফ বেজোস একদিনে ৭ বিলিয়ন ডলারের বেশি লাভ করেছেন। তাঁর মোট সম্পত্তি ২২৮ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। 
  1. ল্যারি এলিসন:  ওরাবালের মালিক এক রিপাবলিকান সমর্থক। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে একদিনে তাঁর সম্পদ প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে। 
  1. ল্যারি পেজ এবং সের্গেই ব্রিণ:  দুই গুগলের সহ-প্রতিষ্ঠাতার সম্পত্তি একদিনে ৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। 
  1. ওয়ারেন বাফেট:  বিশ্বের জনপ্রিয় এবং অন্যতম ধণীব্যক্তি হিসাবে বাফেট রাজত্ব করছেন। আর তিনি একদিনে সম্পত্তিতে ৭.৬ বিলিয়ন ডলার যোগ করেছেন। 

অবশ্য মার্ক জুকারবার্গ এবং বিলিয়নার বার্নাড আর্নল্টের সম্পত্তি হ্রাস পেয়েছে। জুকারবার্গ এক ঝটকায় ৮১ মিলিয়ন ডলার সম্পত্তি হারিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের থেকে হুসিয়ারি পেয়েছেন। আর্নল্টের সম্পত্তিতেও হ্রাস দেখা গেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading