buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance Industries

ট্রাম্পর ঘোষণায় আমেরিকায় ৫০ বছর পর প্রথম নতুন তেল শোধনাগার; বিনিয়োগ ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ৫০ বছর পর আমেরিকার প্রথম নতুন তেল শোধনাগার তৈরি হতে চলেছে টেক্সাস (Texas)-এর ব্রাউনসভিলে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগে যুক্ত হচ্ছে ভারতের অন্যতম বড় এনার্জি এবং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ট্রাম্প একটি ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং (America First Refining)’ নামক কোম্পানির মাধ্যমে এই শোধনাগারটি নির্মানের কথা ঘোষণা করেন এবং সামাজিক মাধ্যমে লেখেন যে এটি একটি ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক প্রস্তাব।

11

তিনি আরও বলেন,এটি US-এর ইতিহাসের অন্যতম বৃহৎ ইকোনমিক চুক্তি। আর এই নতুন শোধনাগারটি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারকে শক্তিশালী করবে, জাতীয় নিরাপত্তা বাড়াবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। ট্রাম্প তারপর বলেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকায় ৫০ বছর পর একটি নতুন তেল শোধনাগার খোলা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে এবং রিলায়েন্সকে ভারতীয় অংশীদারদের মধ্যে অন্যতম বড় শক্তি বলে উল্লেখ করেছেন। 

এই শোধনাগারটি টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে স্থাপিত হবে এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এটি প্রায় দৈনিক ১,৬৮,০০০ ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম হবে। যা স্থানীয় বাজার ও রপ্তানি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে অনুমান করা হচ্ছে। অবশ্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখনও সরকারিভাবে এই বিনিয়োগের বিষয় কোনও ঘোষণা করেননি, পরিমাণ নিশ্চিত করেনি এবং বিশ্লেষকরা মনে করছেন যে ৩০০ বিলিয়ন ডলার মূলত প্রকল্পের সম্ভাব্য মোট অর্থনৈতিক প্রভাব ও ফিউচার-ইনকাম ব্যবসার যোগফল হিসেবেও বলা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading