buzywithinfoBuzy With Info
Everything About Business
crncyfig

ডলার, পাউন্ড বা ইউরো নয়, বিশ্বের সবচেয়ে দামী মুদ্রা কোন দেশের জানেন?

যখনই বৈদেশিক মুদ্রার কথা বলা হয়, প্রথম উল্লেখ করা হয় ডলার, পাউন্ড এবং ইউরো। ডলার, পাউন্ড এবং ইউরো জনপ্রিয় মুদ্রা হতে পারে, কিন্তু তাদের কোনটিই বিশ্বের সব থেকে মূল্যবান মুদ্রা নয়। সত্যি হল কুয়েতি দিনার (KWD) হল বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা (Currency)। 1 কুয়েতি দিনারের মূল্য প্রায় 271 ভারতীয় টাকার সমান।

8 2

কুয়েতি দিনার এত মূল্যবান হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর অন্যতম প্রধান কারণ এটি তেল রফতানিকারক দেশ। শুধু তাই নয়, কুয়েত বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রফতানিকারক। যেহেতু তেল একটি বৈশ্বিক পণ্য এবং এর চাহিদা প্রায়শই বেশি থাকে। এমন পরিস্থিতিতে কুয়েতি দিনারের চাহিদাও বেড়ে যায়। এ কারণে দিনারের মূল্য বৃদ্ধি পায়।

শীর্ষ 5টি মূল্যবান মুদ্রার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডলারের নাম নেই। কুয়েতি দিনারের পর আসে বাহরাইন দিনার (BHD)। একটি বাহরাইন দিনারের মূল্য প্রায় 221 ভারতীয় রুপির সমান। ওমানি রিয়াল (OMR) বাহরাইনের পরে বিশ্বের তৃতীয় মূল্যবান মুদ্রা (Currency)। আর চতুর্থ স্থানে রয়েছে জর্ডন দিনার (JOD) এবং এরপর পঞ্চম স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড (GIP)।

Copy of New in article ads By Sir 2 1

কুয়েতি দিনার এত মূল্যবান হওয়ার আরও কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কুয়েতের ক্ষুদ্র অর্থনীতি। বর্তমানে কুয়েতি দিনারের চাহিদাও বেশ বেড়ে গিয়েছে। এই কারণে এর মান দামও পায়। এ ছাড়া কুয়েত রাজনৈতিক ভাবে একটি স্থিতিশীল দেশ। এটি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং এই দেশের মুদ্রাকে আরও শক্তিশালী করে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading