buzywithinfoBuzy With Info
Everything About Business
rbgvfig

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট প্রবিধানের উপর খসড়া জারি করল RBI! কীভাবে হবে আমদানি – রপ্তানি?

বিগত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ন্ত্রণকারী নীতি সহজতর করতে সরকার সামঞ্জস্যপূর্ণ ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হল নতুন খসড়া বা ড্রাফট। RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জুলাই মাসের প্রথম সপ্তাহে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট প্রবিধান, ২০২৪- এর ড্রাফ্ট বা খসড়া প্রকাশ করেছে। আর একবার নতুন ড্রাফ্ট নটিফায়েড হলে বিদ্যমান ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রেগুলেশন, ২০১৫ বাতিল হবে। 

4

প্রস্তাবিত নতুন প্রবিধানের লক্ষ্য ক্ষুদ্র আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য ব্যবসা করার সহজতাকে উন্নীত করা এবং তাদের গ্রাহকদের দ্রুত ও আরও দক্ষ পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত ডিলারদের ক্ষমতায়ন করা। মূলত বিদ্যমান রেগুলেশনে স্পষ্টতার অভাব আছে। এই যেমন ধরুন রপ্তানির ক্ষেত্রে কোনো প্রকার রিপোর্ট বা ফাইলিং করার প্রয়োজন নেই। তবে প্রস্তাবিত রেগুলেশনে রপ্তানি কারককে রপ্তানি তারিখ থেকে ২১ দিনের মধ্যে রপ্তানি সম্পর্কিত নির্দিষ্ট কতৃপক্ষকে রপ্তানি সম্পর্কিত সম্পূর্ণ নথি জমা দিতে হবে। 

2

আর রপ্তানি থেকে আয় Export- এর তারিখ থেকে ৯ মাসের মধ্যে আদায় করতে হবে বলে উল্লেখ করা রয়েছে। এছাড়া রপ্তানিকারক চুক্তির মেয়াদের মধ্যে রপ্তানি করতে না পারলে পণ্য ও পরিষেবার জন্য প্রাপ্ত অগ্রিম অর্থ ফেরত দিতে হবে। একইভাবে, পণ্য ও পরিষেবা আমদানির জন্য অগ্রিম অর্থপ্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিধানটি। অবশ্য অনুমোদিত ডিলাররা চুক্তির মেয়াদ পরিবর্তিত করতে পারেন। এছাড়া আমদানি করার ক্ষেত্রেও রিপোর্ট দাখিল করা আবশ্যক করেছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট প্রবিধান, ২০২৪– এর ড্রাফ্ট বা খসড়া।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading