Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় সরকার বছরের পর পর ধরে ছোট ব্যবসাগুলিকে উৎসাহিত করেছে। যার দরুণ মেক ইন ইন্ডিয়া প্রকল্প স্বল্প সময়ের মধ্যে সফল হয়ে উঠেছে। উদ্যোক্তারা ব্যবসার নতুন সহযোগী আবিষ্কার করতে ভারতীয় বাজারে পা রাখেন। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছোট ব্যবসায়ীদের সাহায্য করার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা যাচ্ছে। এমনকি তিনি নিজে সম্প্রতি কালে তাঁর নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জাতীয় MSME ব্লাস্টার আউটরিচ প্রোগ্রামে বলেছিলেন যে ১০০ কোটি টাকার ঋণ গ্যারেন্টি প্রকল্প শীঘ্রই মন্ত্রীসভার সামনে রাখা হবে। MSME মন্ত্রক এবং দেশীয় ব্যাংকগুলির মাধ্যমে গ্যারান্টি প্রদানকারী প্রকল্পটি মন্ত্রীসভা থেকে অনুমোদনের পরেই কার্যকর করা হবে, সীতারামণ বলেছিলেন দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল যে MSME-গুলি ব্যাংক থেকে কার্যকরী মূলধন পেলেও প্ল্যান্ট এবং যন্ত্রপাতির জন্য নির্দিষ্ট মেয়াদী ঋণ পায়না। তবে এবার থেকে কোনও তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই সরকার ১০০ কোটি টাকার গ্যারেন্টি পাওয়ার প্রদান করবে, তারপরে পাবলিক সেক্টর ব্যাংকগুলি একটি নতুন ক্রেডিট মূল্যায়ন মডেল তৈরি করবে।
স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা SIDBI প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, SIDBI-গুলি ছোট ব্যবসায়ীদের বোঝে। এছাড়া এটি MSME-এর ঋণের চাহিদা মেটাতে পারে। অবশ্য এই প্রথম নয় এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামণ দক্ষিনাঞ্চলের ১০টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের বা RRBs-এর কর্মক্ষতা পর্যালোচনা করার জন্য একটি সভায় সভাপতিত্ব করেছিলেন। যা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও পাঁচটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে কভার করে।




