Article By – সুনন্দা সেন

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, তিন ঘন্টার প্রয়াগরাজের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল অর্থাৎ ১৩ ডিসেম্বর, ২০২৪-এ ওই শহরে বেশ কয়েকটি প্রকল্প চালু করবেন। প্রায় ৭,০০০ কোটি টাকার রোড এবং করিডোর প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ১৩ ডিসেম্বর সমাকাল ১১টার দিকে প্রয়াগরাজে পৌঁছাবেন। তারপর তিনি নিষাদরাজের নামে একই হাইব্রিড বৈদ্যুতিক ক্যাটামারানে চলে আরাইল ঘাট থেকে কুইলা ঘাটে ভ্রমন করবেন। যা তিনি এই বছরের শুরুতে বারাণসীতে উদ্বোধন করেছিলেন।
কেবল একটা নয় ওইদিন প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প উদ্বোধন করছেন। আর যে প্রকল্পগুলি তিনি উদ্বোধন করছেন তার বেশির ভাগই রোড এবং করিডোর প্রকল্পের সাথে যুক্ত। এই প্রকল্পগুলির শিংডারপুর ধাম সহ বিশিষ্ট স্থানগুলিতে একটি বিশেষ ফোকাস রয়েছে। যা রামায়নে ‘নিষাদরাজের রাজ্য’ হিসাবে উল্লেখ পাওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে রেলওয়ে, বিমানবন্দর, সেচ, সড়ক উন্নয়ন, ঘাটের সৌন্দর্যায়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়া আগামীকাল তিনি ‘কুম্ভ সহায়ক চ্যাট বট’ চালু করবেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী ১৩৫ কোটি টাকা মূল্যের শ্রিংডারপুর ধাম করিডোর, ১৩ কোটি টাকায় ভরদ্বাজ আশ্রম করিডোর, ১৮ কোটি টাকার অক্ষয়বত করিডোর এবং ৪০ কোটি টাকায় হনুমান মন্দির করিডোর সহ বিশিষ্ট করিডোরের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, তিনি আরও ২৪০ কোটি টাকা ব্যয় করার পর সম্পন্ন হওয়া সাতটি স্নানের ঘাটের উন্নয়ন উন্মোচন করবেন।




