buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

জ্বালানি পরিকাঠামোয় ভারতের বড় পদক্ষেপ! ৭৩১ মিলিয়ন ডলারের LPG পাইপলাইন প্রকল্পে মিললো সরকারি ছাড়পত্র

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের জ্বালানি পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ। দেশের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচরাল গ্যাস রেগুলেটরি বোর্ড বা PNGRB প্রায় ১,৮০০ কিলোমিটার নতুন LPG পাইপলাইন নির্মানের অনুমোদন দিয়েছে। আর এই প্রকল্পে আনুমানিক ৭,০০০ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। নতুন এই পাইপলাইনগুলি দেশের LPG সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি পরিবহনের খরচ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এছাড়া পাইপলাইনগুলি তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, কর্ণাটক ও গোয়ার মধ্যে দিয়ে সম্প্রসারিত হবে এবং এর দায়িত্ব পেয়ে গেল ইন্ডিয়া (GAIL India)।

8 3

এই সম্প্রসারণের ফলে ভারতের সাধারণ বাহক LPG পাইপলাইন নেটওয়ার্ক (Common-Carrier LPG Pipeline Network) ২৩%-এর বেশি বেড়ে প্রায় ৯,৫০০ কিলোমিটারে পৌঁছাবে। এর থেকে বড় সুবিধা পারে LPG পরিবহন ট্যাঙ্কারের উপর নির্ভরতা কমানো। যার ফলে পরিবহন খরচ, রাস্তায় যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমতে পারে। একই সঙ্গে, ভারত যেহেতু LPG-এর ক্ষেত্রে আমদানির উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল, তাই পাইপলাইন নেটওয়ার্ক বাড়লে সরবরাহে বিঘ্ন বা ভূ-রাজনৈতিক সংকটের সময় জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল রাখতেও সাহায্য করতে পারে। 

PNGRB-এর মতে, নতুন নেটওয়ার্ক LPG সরবরাহকে দেশের বিভিন্ন প্রান্তে আরও দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে সাহায্য করবে। যার জন্য জরুরি পরিস্থিতি বা সাপ্লাই ডিস্ট্রিবিউশনের সময়ও বিকল্প পরিবহণের উপর চাপ কমিয়ে দ্রুত সরবরাহ পুনর্বিন্যস করা সহজ হতে পারে। অর্থাৎ এটি শুধু একটি পরিকাঠামো প্রকল্প নয়, বরং এটি ভারতের শক্তি নিরাপত্তা কৌশল (energy Security Strategy)-এরও গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া আমদানিকৃত LPG দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ও নিরাপদে সরবরাহ করার ক্ষেত্রে এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একই সঙ্গে GAIL-এর মতি সংস্থার LPG সঞ্চালন (transmission) ব্যবসার পরিধিও আর বাড়বে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading