এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 8th Pay Commission গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করতে পারে কমিশন। 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। ঐতিহাসিকভাবে, Govt.Of india প্রতি দশকে একটি নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে আসছে।
কবে আসছে 8th pay commission?
সপ্তম বেতন কমিশন 2016 সালের জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল। 1946 সালের জানুয়ারিতে প্রথম বেতন কমিশন গঠিত হয়। তবে এখনও পর্যন্ত ভারত সরকার 8th Pay Commission গঠন এবং বাস্তবায়নের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এর আগে গত বছরের ডিসেম্বরে, সরকার উল্লেখ করেছিল যে তখন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনও পরিকল্পনা নেই।

তবে এবার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের বেতন কমিশন গঠনের দিকে অগ্রসর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাধারণত এটি গঠনের পরে বেতন কমিশন তার সুপারিশ জমা দিতে প্রায় 12 থেকে 18 মাস সময় নেয়।
উপকৃত হবেন 1 কোটিরও বেশি মানুষ
তবে এই বেতন কমিশন বাস্তবায়িত হলে, আনুমানিক 49 লাখ সরকারি কর্মচারী এবং 68 লাখ পেনশনভোগী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সঙ্গে তাদের পারিশ্রমিক সংশোধন করা হতে পারে।

রিপোর্টগুলিতে বলা আছে যে, ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমান মানের 3.68 গুণে সেট করা হবে। যেহেতু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা। অতএব, এই বৃদ্ধির সঙ্গে মূল বেতন 8,000 টাকা থেকে 26,000 টাকা বৃদ্ধি পাবে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




