Article By – আস্তিক ঘোষ

ট্র্যাফিক ব্যবস্থাকে সহজ করতে সারা দেশে জাতীয় মহাসড়কে টানেল নেটওয়ার্ক স্থাপন করতে তৎপর কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক 74টি নতুন টানেল তৈরির পরিকল্পনা করছে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি। এই টানেল তৈরিতে এতে খরচ হবে 1 লক্ষ কোটি টাকা। এর ফলে জাতীয় সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করা সহজ হবে বলে জানান মন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে নতুন টানেল নির্মাণ করা হবে। টানেলের মোট দৈর্ঘ্য হবে 273 কিলোমিটার। নিতিন গড়করি জানান, বর্তমানে যে টানেলগুলি তৈরি হচ্ছে তার নিয়মিত অডিট করা হবে।
টানেল নির্মাণে বিদেশী কোম্পানির অর্ধেকেরও বেশি অংশগ্রহণকে সমর্থন জানান নীতিন গড়করি। এফআইসিসিআই আয়োজিত টানেলিং ইন্ডিয়া কনফারেন্সের দ্বিতীয় সংস্করণে গড়করি একথা বলেন। তিনি বলেন, টানেল নির্মাণ এবং কাজের মান উন্নত করার জন্য বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুতকারী যৌথ উদ্যোগে বিদেশী অংশীদার বা সংস্থাগুলিকে 51 শতাংশ শেয়ার দেওয়া উচিত। তিনি আরও বলেন, কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার জন্য 49 শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া উচিত ভারতীয় কোম্পানিগুলির জন্য।
নীতিন গড়করি বলেন, টানেল প্রকল্পগুলির জন্য প্রযুক্তি এবং আর্থিক মানদণ্ড সহজ হওয়া উচিত। তবে এর জন্য মানের সঙ্গে কোনও আপস করা হবে না। তিনি বলেন, ডিপিআর নির্মাতারা টানেল নির্মাণের সময় নজরদারির অভাবের জন্য দায়ী। যার কারণে প্রায়ই ভূমিধসের সমস্যা দেখা দেয়। ভারতে প্রতিবছর এই ভূমিধস বাড়ছে। উত্তরাখণ্ড এবং অন্যান্য পার্বত্য অঞ্চলে ক্রমাগত ভূমিধসের সমস্যাগুলি মোকাবিলা করার জন্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে বলে জানান নীতিন গড়করি। লজিস্টিক খরচ কমানোর প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি।




