Article By – সুনন্দা সেন

আজ থেকে পরিবর্তিত হচ্ছে তৎকালের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম। এবার থেকে তৎকাল টিকিট কাটতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। সংবাদ সংস্থা সূত্রে খবর, কিছুদিন পূর্বেই ভারতীয় রেল সমস্ত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক OTP ভেরিফিকেশনের বিষয়টি বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছিল। যা আজ অর্থাৎ ১৫ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আপনি IRCTC –এর মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুক করুন অথবা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) কাউন্টার বা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে অফলাইনে টিকিট কাটুন, সকল ক্ষেত্রেই আধার ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক।
সূত্রের খবর, আজ থেকেই অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক OTP অথেন্টিকেশন যেহেতু বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেহেতু যে সমস্ত যাত্রীরা তৎকাল টিকিটি বুকিং করতে চাইবেন, তাদের বুকিং প্রক্রিয়ার সময় নিজেদের আধার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে পাঠানো একটি OTP প্রদান করতে হবে। অধার OTP ভেরিফিকেশন এখন থেকে টিকিট বুকিংয়ের প্রক্রিয়ার একটি অপরিহার্য অঙ্গ হতে চলেছে। আর এই নতুন নিয়মটির লক্ষ্য তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের অপব্যবহার রোধ করা এবং সাধারণ যাত্রীদের জন্য বুকিং আরও সহজ করে তোলা।
এই OTP প্রদান করলে তবেই টিকিট বুকিং সম্পূর্ণ হবে। তবে এখনো যাত্রার দিন বা একদিন আগে তৎকালে ট্রেনের টিকিট বুক করার সুযোগ পাবেন। 1A, 2A, 3A, CC, EC –এর মতো এসি ক্লাসের জন্য তৎকাল ট্রেনের টিকিট ভ্রমণের আগের দিন সকাল ১০টা থেকে বুক করা সম্ভব। নন এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং একই দিনে সকাল ১১ টা থেকে খোলা হয়। সে আপনি আপনি যদি টিকিট কাউন্টার অথবা অথরাইজড এজেন্টের মাধ্যমে অফলাইনে তৎকাল টিকিট বুকিং করেন করলেও নিয়ম একই থাকবে। আর আগেই চলতি মাসের শুরুর দিকে ট্রেনের ভাড়াও বৃদ্ধি করেছে ভারতীয় রেল।




