আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার কাজ চলছে বহুদিন ধরে। তবে সম্প্রতি এই কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। সরকার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) এর অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের জন্য Aadhar Ration Link করার সময়সীমা তিন মাস বাড়িয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকরা আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন। আগের বিজ্ঞপ্তিতে এর জন্য 30 জুন, 2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। 2017 সালের ফেব্রুয়ারিতে, সরকার PDS -এর অধীনে সুবিধাগুলি পেতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছিল।
তবে এখনও পর্যন্ত বেশ কয়েকবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রেশন কার্ডকে নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে বা যাদের আধার কার্ড নেই তাদের নতুন করে আবেদন করতে হবে এবং এর প্রমাণপত্র জমা দিতে হবে।
সরকারি প্রকল্পের কোর্স
বেশিরভাগ পিডিএস গ্রাহক ইতিমধ্যেই তাদের রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করেছেন। ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশনের তৎকালীন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি 20 ডিসেম্বর, 2023-এ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেছিলেন যে, এখনও পর্যন্ত প্রায় 99.8 শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে।
কিভাবে আপডেট করতে হবে?
রেশন কার্ডের ই-কেওয়াইসি করার জন্য, সবার প্রথমে আপনার আধার কার্ড আপডেট করা উচিত। বায়োমেট্রিক বিবরণ অনুসারে রেশন কার্ড আপডেট করতে হবে। যদি আপনার আধার কার্ড আপডেট না হয় তবে আপনাকে প্রথমে এটি আপডেট করতে হবে।

রেশন কার্ডের ই-কেওয়াইসি-এর জন্য আপনাকে সেই দোকানে যেতে হবে যেখান থেকে আপনি রেশন পাবেন। তবে, আপনি অনলাইনেও রেশন কার্ডের তথ্য চেক করতে পারেন। প্রতিটি রাজ্যের জন্য আলাদা সাইট তৈরি করা হয়েছে।
Article By – আস্তিক ঘোষ



