buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian Railways

রেলের সব পরিষেবা এক জায়গায়! আসছে সুপার অ্যাপ, আপনার সুবিধা বাড়বে কতটা?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

রেল সংক্রান্ত বিভিন্ন পরিষেবাকে প্রবাহিত করতে এবার একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করছে কেন্দ্র। এই খবর এবার প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এই বিষয়ে আর বিশেষ কিছু বিশদ বিবরন তিনি দেননি। তবে রেলমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, টিকিট বুকিং থেকে শুরু করে পিএনআর স্ট্যাটাস এবং ট্রেনের রিয়েল-টাইম তথ্যের মতো পরিষেবাগুলি এক ছাদের নীচে আনার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। 

10

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “একজন ট্রেন ভ্রমণকারী হিসেবে যে সমস্ত পরিষেবার প্রয়োজন সেগুলি সুপার অ্যাপে পাবেন। আইআরসিটিসি তৈরি করা নতুন অ্যাপটির দুটি অংশ রয়েছে। একটি যাত্রীদের জন্য এবং অন্যটি মালবাহী সম্পর্কিত। নতুন এই অ্যাপটিতে ভ্রমণ প্যাকেজ, ক্যাব, ফ্লাইট, হোটেল বুকিং এবং ভ্রমণকারীদের জন্য খাবার অর্ডারের মতো পরিষেবাও থাকবে। মালবাহী গ্রাহকরা পার্সেল বুকিং, কার্গো চলাচলের ট্র্যাকিং, নথি স্থানান্তর এবং অর্থপ্রদানের জন্য অ্যাপটি ব্যবহার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।”

বর্তমানে রেলওয়ের অনেক পরিষেবা অনেক অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে। রেলমন্ত্রী আরোও বলেন, “গত বছর ভারতে 5,300 কিলোমিটারের বেশি রেলপথ স্থাপন করা হয়েছিল, যা সুইজারল্যান্ডের পুরো রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।”

প্রসঙ্গত, দশ বছর আগে দেশে বছরে 171টি রেল দুর্ঘটনা ঘটেছিল। অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে বলেন, “এখন রেল দুর্ঘটনার সংখ্যা 40-এ নেমে এসেছে এবং সরকার এই দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে কাঠামোগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।” 

উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ছ’টি বন্দে ভারত উদ্বোধন করেন। তার মধ্যে তিনটিই হাওড়া থেকে চলবে। হাওড়া থেকে ওড়িশার রউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর এবং অন্যটি বিহারের গয়া পর্যন্ত চলবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading