buzywithinfoBuzy With Info
Everything About Business
Post Office

পোস্ট অফিসের একটি স্কিমে মাত্র ৫ বছর বিনিয়োগ করে পেতে পারেন প্রায় ২৩,০০০ টাকা সুদ! কোন স্কিম দিচ্ছে এই দারুণ সুযোগ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিনিয়োগে অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে পোস্ট অফিস। ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের পাশাপাশি পোস্ট অফিসের স্কিমগুলি সময়ের সাথে জনপ্রিয়তা অর্জন করছে। এছাড়া পোস্ট অফিসের স্কিমগুলি নিরাপদ কারণ স্কিমগুলি ভারত সরকার নিয়ন্ত্রিত করে। পাশাপাশি সুদের হারও নির্ধারিত করে। সম্প্রতি দেশের পোস্ট অফিসে সব মিলিয়ে মোট জনপ্রিয় ১০টি স্কিম রয়েছে। আর তাদের মধ্যে অন্যতম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। যেখানে বিনিয়োগ করে প্রায় ২৩,০০০ টাকা সুদ পেতে পারেন।

9

পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কোন প্রাপ্ত বয়স্ক নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের এই স্কিমে ১৮ বছর বয়সের কম যে সকল বাচ্চারা আছেন তাদের অবিভাবকরা নিজ সন্তানের নামে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে, এরপর এই স্কিমে একাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স সহ আপনার পাসপোর্ট সাইজ ছবি পোস্ট অফিসে জমা করতে হবে।
NSC- এর মেয়াদ হল ৫ বছর। আর স্কিমটির বার্ষিক সুদের হার ৭.৭%। বিনিয়োগকারীরা চাইলে ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে একালীন ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে স্কিমে। হিসাব অনুসারে, কোনো ব্যক্তি ৭.৭% সুদের হারে ৫ বছরের জন্য ৫০,০০০ টাকা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করলে ৫ বছর পর ৭২,৪৫২ টাকা রিটার্ন পান। অর্থাৎ ব্যক্তিটি (৭২,৪৫২ – ৫০,০০০) = ২২,৪৫২ টাকা সুদ হিসাবে পেয়ে থাকেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading