Article By – সুনন্দা সেন

ডিপার্টমেন্ট অফ পোস্ট (DOP) স্মল সেভিংস অ্যাকাউন্টের জন্য নিয়ম কঠোর করেছে। এখন থেকে অ্যাকাউন্টধারীদের মেয়াদ পূর্তির তিন বছরের মধ্যে তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। যদি তা না করেন, সেক্ষেত্রে DOP সেগুলি ফ্রিজ করবে। ১৫ জুলাই জারি করা নতুন আদেশ অনুসারে, অ্যাকাউন্ট ফ্রিজিং ভারতীয় পোস্ট অফিসের জন্য একটি নিয়মিত অনুশীলন হিসাবে বিবেচনা করা হয়েছে। DOP বা পোস্ট বিভাগ বছরে দুবার, ৩০ জুন এবং ৩১ ডিসেম্বর মেয়াদ পূর্তির পর অ্যাকাউন্ট বন্ধ না হওয়া অ্যাকাউন্টগুলি সনাক্ত করবে এবং সেগুলি ফ্রিজ করবে। অবশ্য এই প্রক্রিয়া নিয়ম মেনে এবং কয়েকটি শর্ত সাপেক্ষ সম্পন্ন হবে।
কোন অ্যাকাউন্ট বন্ধ করবে DOP জানার আগে জেনে নিন, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আগে –
- মান্থলি ইনকাম স্কিম (MIS)।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)।
- টাইম ডিপোজিট (TD)।
- কিষাণ বিকাশ পত্র (KVP)।
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)।
- রেকারিং ডিপোজিট (RB)।
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)।
আগে DOP কেবল একবার পুরানো ম্যাচিওর অ্যাকাউন্টগুলি ফ্রিজ করত। এবার থেকে আমানতকারীদের অর্থ সুরক্ষা ও KYC সম্মতি নিশ্চিত করার জন্য প্রতি ছয় মাস অন্তর করা হবে। একটি সিজ করা অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যায়। কেউ টাকা জমা বা উত্তোলন করতে বা স্থায়ী নির্দেশাবলী বা অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারে না। সিজ অ্যাকাউন্ট পুনঃরায় শুরু করা যায়। সেক্ষেত্রে DOP আপনার পরিচয় এবং স্বাক্ষর যাচাই করবে। যাচাই হয়ে গেলে, মেয়াদপূর্তির পরিমাণ ECS-এর মাধ্যমে লিঙ্ক করা সঞ্চয় বা যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।




