buzywithinfoBuzy With Info
Everything About Business
Atlpnfig

দ্বিগুণ হবে অটল পেনশন! লাভ হবে 6 কোটি মানুষের, ঘোষণা হবে বাজেটে?

এবার থেকে Atal Pension Yojana হবে দ্বিগুণ। কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনার অধীনে এবার ন্যূনতম গ্যারান্টিযুক্ত পরিমাণ দ্বিগুণ করে 10,000 টাকা করতে পারে বলে খবর। 23 জুলাই পেশ করা বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে। সরকার এই প্রকল্পের আর্থিক প্রভাব মূল্যায়ন করে বাজেটের আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

3

দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় সরকার। কারণ সামাজিক নিরাপত্তা সংক্রান্ত শ্রম কোড বাস্তবায়নের ভিত্তি তৈরি করে। তাই এই সিদ্ধান্ত। 20 জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, Atal Pension Yojana-র অধীনে অ্যাকাউন্ট খুলেছিলেন মোট 6.62 কোটি মানুষ। 2023-24 সালে 1.22 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে বলে আশা করা হচ্ছে।

Atal Pension Yojana কে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। তার মধ্যে গ্যারান্টির পরিমাণও বাড়ানো হয়েছে। বর্তমানে অবদানের উপর নির্ভর করে সরকারের থেকে দেওয়া কিছু সুবিধা সহ প্রতি মাসে 1,000-5,000 টাকার একটি গ্যারান্টিযুক্ত সর্বনিম্ন পেনশন রয়েছে অটল পেনশন যোজনার আওতায়।

2

 2015-16 সালে অটল পেনশন যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসর জীবন সুরক্ষিত করার জন্য এই অটল পেনশন যোজনা চালু করা হয়। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে, এই স্কিমটি শুরু থেকে 9.1 শতাংশ রিটার্ন দিয়েছে এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় এটি আরোও ভালো। অটল পেনশন যোজনা দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য একটি প্রকল্প।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading