buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgt7

জামাকাপড় থেকে সিগারেট! বাজেটে কমল কোন কোন জিনিসের দাম, মহার্ঘ হল কী কী?

হাইলাইটস

1. এসে গেল মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।

2. মোবাইল ফোন, সোনা এবং রুপো -সহ একাধিক জিনিসের দাম কমল।

3. 2024-এর বাজেটেও বাড়ানো হল সিগারেটের দাম।

3

অপেক্ষার পালা শেষ… মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের (Budget) বাক্স খুলে গিয়েছে। নির্মলা সীতারামন বলেছেন যে সরকারের বাজেট কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং পরিকাঠামো -সহ 9টি অগ্রাধিকারের উপর ফোকাস করবে। বাজেটে চাকরি ও আয়কর সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ জিনিসও সস্তা হওয়ার ঘোষণা করা হয়েছে।

এই সব কিছুর মধ্যে তাঁর বাজেট (Budget) বক্তৃতায়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যান্সারের ওষুধের উপর শুল্ক কমানোর একটি বড় ঘোষণা করেন। ক্যান্সার রোগীদের স্বস্তি দিতে তিনটি ওষুধের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এবারও সিগারেটের দাম বাড়ানো হল। চলুন জেনে নেওয়া যাক যে বাজেটে কোন কোন জিনিসের দাম কমল, আর কোনগুলির বাড়ল।

New in article ads By Sir

দাম কমল: চামড়ার জুতা, পোশাক, সোনা এবং রুপো, মোবাইল ফোন, মোবাইল চার্জার, বৈদ্যুতিক যানবাহন, ক্যান্সার ওষুধ,প্লাটিনাম, বৈদ্যুতিক তার, এক্স – রে যন্ত্র এবং সোলার সেট।

দাম বাড়ল: সিগারেট, বিমানের ভাড়া, প্লাস্টিকের তৈরি জিনিস ও পেট্রোকেমিক্যাল।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading