পূর্ণাঙ্গ budget পেশ হওয়ার পর হাসি ফুটতে পারে কেন্দ্র সরকারের কর্মীদের মুখে। প্রত্যাশা অনুযায়ী চললে কর্মীরা তাদের শেষ বেতনের ৫০% পেতে পারেন মাসিক পেনশন হিসাবে। পুরনো পেনশন স্কিম ফিরে না এলেও কর্মীরা NPS বা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এই সুবিধাটি পেতে পারেন।
কর্মীরা বহু সময় ধরে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার আর্জি করছিলেন, তবে সরকার সেই আর্জিতে সাড়া দেয়নি। মূলত, পেনশনের পরিমান বাড়ানো স্বার্থে আর্জি করা হচ্ছিলো, তাই আশা করা হচ্ছে পুরোনো পেনশন স্কিম বা OPS ফেরাতে রাজি না হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্জি মেটাতে budget-এ পেনশন বৃদ্ধির উদ্দ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার।
OPS- এ কেন্দ্র সরকারের কর্মীরা শেষ বেতনের অর্ধেক পরিমান অর্থ পেনশন হিসাবে পেতেন। কিন্তু NPS- এ হিসাবটা একটু আলাদা। কারণ নতুন পেনশন স্কিমটি কন্ট্রিবিউশন স্কিম। যার আওতায় সরকারী কর্মীদের মাসিক বেতন থেকে ১০% টাকা এবং সরকার ১৪% টাকা পেনশনের জন্য জমা করে। যা তুলনা করে দেখতে গেলে অনেকটা কম। তবে এবারও যদি NPS- এর আওতায় শেষ বেতনের ৫০% পেনশন হিসাবে কর্মীদের দেওয়া হয় তবে একটি প্রত্যাশা পূরণ হবে।
অবশ্য পেনশন স্কিম ফেরানো বা পেনশনের বৃদ্ধি বাদেও কর্মীদের আরও অনেক প্রত্যাশা রয়েছে বাজেট থেকে। তার মধ্যে অন্যতম হল অষ্ঠম বেতন কমিশন গঠন ও আয়কর ছাড়ের সীমা বাড়ানো। তাই তারা আর্জি জানিয়েছে পুরোন কর স্ল্যাব বাতিল করে নতুন কর স্ল্যাব আনা। আর তার আওতায় কর ছাড়ের সীমা বাড়ানো।
Article By – সুনন্দা সেন






