কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৩ জুলাই তাঁর সপ্তম বাজেট পেশ করতে চলেছেন। যা আদপে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget)। যা ভারত সরকারের নতুন আর্থিক চাহিদাগুলি পরিচালনা করবে। আর আগামী পাঁচ বছরের জন্য দেশের দৃষ্টি ও সংস্কার এজেন্ডাকে প্রতিষ্ঠিত করবে। যে কারণে দেশের বেশির ভাগ ব্রোকারেজ আশা করছেন যে বাজেট নীতির ধারাবাহিকতা এবং আর্থিক একত্রীকরণের উপর ফোকাস করবে বাজেট (Budget) ২০২৪।
Nomura (নোমুরা) বিশ্লেষক সোনাল ভার্মা এবং অরদীপ নন্দী বলেছেন, বাজেটে (Budget) ২০২৫ অর্থবছরের জন্য রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রায় ৫.১% GDP- র থেকের কমিয়ে ৫% করবে। আবার অন্তবর্তী বাজেটের লক্ষ্য মাত্রর তুলনায় মোট ব্যয়ের ওপর DGP ০.২%- এর বৃদ্ধি করতে পারে। সাথে চলুন বিশ্লেষণ দ্বারা চিহ্নিত বাজেটে ফোকাস হতে ৫টি থিমের বিষয় জেনে নেওয়া যাক। আর সেগুলি হল:-
- আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার গ্রামীণ খাতের স্কিমগুলিতে ব্যয় বাড়াতে পারে। কারণ সরকার বাজেটে সামাজিক খাতে ফোকাস করছে। তার জন্য আবাসনের জন্য ভর্তুকি ২৩ হাজার কোটি টাকা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ রাস্তা এবং কর্মস্থানের জন্য বর্ধিত ব্যয়ের পরিমাণ বাড়াবে। আর বীমা কর্মসূচীর জন্য ১২,১০০ কোটি টাকা ব্যয় করতে পারে বলে ধারণা রয়েছে।
- বাজেটে মধ্যমেয়াদী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর ফোকাস করতে পারে অর্থমন্ত্রক। কারণ সরকার ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে পরিণত করার চেষ্টায় রয়েছে। এছাড়া সরকার ২০২৬ অর্থবছরের মধ্যে GDP ৪.৫%- এর নীচে আনার লক্ষ্যে রয়েছে। যা স্পষ্ট ভাবে মধ্যমেয়াদী আর্থিক গতির দিকে ফোকাস করাকে প্রমাণ করে।
- রিপোর্ট অনুযায়ী সরকার বাজেটে, নতুন কর ব্যবস্থার অধীনে করদাতাদের জন্য স্ট্যান্ডর্স ডিডাকশন সীমা বাড়ানোর মাধ্যমে ভোক্তাদের চাহিদা বৃদ্ধির দিকে নজর দিতে পারে। কারণ বাজেটে সরকারের পরবর্তী ফোকাস থাকতে পারে Comsumption lift (খরচ উত্তোলন)- এর উপর।
- আগামী পাঁচ বছরে ম্যানুফ্যাকচারিং বুস্ট করার দিকে ফোকাস থাকাতে পারে দেশ। তার জন্যই আশা করা হচ্ছে যে সরকার দেশীয় উৎপাদনের প্রচারে তার ফোকাস বজায় রাখবে। তাই নতুন উৎপাদন সুবিধার জন্য ১৫%- এর রেয়াতি কর্পোরেট ট্যাক্সের হার পুনরুজ্জীবিত করতে পারে।
বাজেট পাবলিক ক্যাপেক্সের উপর ফোকাস সরকারের অর্থনৈতিক কৌশলের একটি মূল নীতি হিসাবে থাকবে। তার জন্য সরকার অন্তর্বতী বাজেটে (Budget) উল্লেখ করা ৩.৪% GDP– থেকে তার মোট ক্যাপএক্স ব্যয় ৩.৫%- এ উন্নীত করবে।
Article By – সুনন্দা সেন






