2024 সালের Budget-র পর এবার টেক হোম স্যালারি বাড়ার সম্ভাবনা। সরকারি কর্মচারীদের জন্য রইল বড় সুখবর। সাধারণ বাজেট 2024 -এ আয়কর স্ল্যাবে পরিবর্তন আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই Budget পেশ করা হয়। তবে এবার নির্বাচনী বছর হওয়ায় 2024-25 অর্থবর্ষের মাঝামাঝি সময়ে Budget পেশ করা হবে।
এমন অবস্থায়, প্রশ্ন উঠছে আয়কর স্ল্যাবের পরিবর্তনগুলি 1 এপ্রিল, 2024 থেকে কার্যকর হবে নাকি অন্য কোনও তারিখ থেকে কার্যকর হবে? ইওয়াই ইন্ডিয়ার ট্যাক্স পার্টনার এবং মোবিলিটি লিডার অমরপাল এস চাড্ডা বলেছেন, বাজেট নথিতে অন্য কোনও কার্যকর তারিখ উল্লেখ না থাকলে, 2024 সালের জুলাই মাসে উপস্থাপন করা বাজেটে করা সংশোধনীগুলি 1 এপ্রিল, 2024 থেকে কার্যকর হবে৷
অর্থাৎ, বাজেটে কোনও তারিখের উল্লেখ না থাকলে, 1 এপ্রিল, 2024 থেকে নতুন করের নিয়ম কার্যকর হবে। নাঙ্গিয়া অ্যান্ডারসন ইন্ডিয়ার অংশীদার বিশ্বাস পাঞ্জিয়ার এই প্রসঙ্গে বলেন, ‘সরকার চাইলে 1 এপ্রিল, 2024 থেকে নতুন কর নিয়মের সুবিধা দেওয়া যেতে পারে।’ বাজেটে নতুন কর ব্যবস্থায় নতুন কোনও কর ছাড় দেওয়া হলে তাৎক্ষণিক সুবিধা পেতে পারেন কর্মীরা।
নতুন কর ব্যবস্থার আওতায় আসা বেতনভোগী সরকারি কর্মচারীদের মাসিক ট্যাক্স (টিডিএস) তাৎক্ষণিকভাবে হ্রাস পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে টেক হোম স্যালারি। অর্থাৎ একজন সরকারি কর্মী আগের থেকে বেশি টাকা বেতন হিসাবে বাড়ি নিয়ে যেতে পারবেন। যার ফলে তাদের আয় আগের থেকে বৃদ্ধি পাবে।
Article By – আস্তিক ঘোষ






