Article By – আস্তিক ঘোষ

বাজেটে শুল্ক হার পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিবর্তনগুলি ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করতে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। নির্মলা সীতারামন এই বিষয় বলেন যে ‘আমরা আমাদের অর্থনীতির দিকে তাকিয়ে আছি। আমরা ভারতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে চাই। আমরা ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব করতে চাই।’
শনিবার কেন্দ্রীয় বাজেটে শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর উদ্দেশ্য মাঝারি ও ক্ষুদ্র শিল্পে (MSME) সস্তা কাঁচামাল সরবরাহ করা। এতে বিদেশি সংস্থাগুলি সহজে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করবে। ভারতীয় কোম্পানিগুলি পণ্য আমদানি এবং ব্যয়বহুল ফিনিশড পণ্য রপ্তানি করতে সক্ষম হবে।
একই সঙ্গে 1600 cc এর কম ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য CBU (সম্পূর্ণভাবে নির্মিত) শুল্ক 50 শতাংশ থেকে কমিয়ে 40 শতাংশ করা হয়েছে। ফলে এখন আগের তুলনায় 1600 cc এর বেশি ইঞ্জিন ক্ষমতা সহ বড় মোটরসাইকেলের জন্য ছাড় অনেক বেশি। গাড়ি ও অন্যান্য মোটরযানের আমদানিতে মৌলিক শুল্কও কমানো হয়েছে। তবে, তাদের কার্যকর ফি হার পরিবর্তন হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
এই পদক্ষেপের পর বিশেষজ্ঞদের এক অংশ মনে করছেন যে এতে টেসলা ও হারলে-ডেভিডসনের মতো মার্কিন সংস্থাগুলি লাভবান হবে। যার ফলে অনেকে মনে করছেন যে ভারতের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নেওয়া হয়েছে। যদিও এই বিষয় সরকার কোনও মন্তব্য করেনি।




