২০২৪-২৫ বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল শিক্ষা ক্ষেত্র। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে (Budget) শিক্ষা ক্ষেত্রের জন্য রেকর্ড ১.২০ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। যা চাকরি প্রদানের দক্ষতার সাথে অ্যাক্সেসিবিলিটিকে উৎসাহিত করবে। জানা যাচ্ছে যে, বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২০২৩-২৪ বাজেটে (Budget) অনুমান করা বরাদ্দ থেকে ৭,৭২৮ কোটি টাকা বেশি এবং ১,১২,৮৯৯ কোটি টাকা থেকে ৬.৬২% বেশি।
তবে এটিও সত্য যে ২০২৩-২৪ এর বাজেটে (Budget) ২০২৫ অর্থবছরের জন্য অনুমান করা বরাদ্দকৃত অর্থ থেকে বাজেট (Budget) ২০২৪-২৫ – এ ঘোষণা করা অর্থের চেয়ে ৯,০৯১ কোটি টাকা কম। গত বছর অনুমান করা হয়েছিল যে ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে ১,২৯,৭১৮ কোটি টাকা বরাদ্দ করবে, তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন ১.২০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ পূর্ববর্তী সংশোধিত অনুমানের তুলনায় প্রায় ৭.২৬% হ্রাস পেয়েছে।
চলুন তবে এবার দেখে নেওয়া যাক বাজেটে ২০২৪-২৫ অনুযায়ী শিক্ষা ক্ষেত্রের কোন কোন দিকে কত টাকা ব্যয় করা হবে বা অর্থমন্ত্রী কত টাকা বরাদ্দ করেছে। –
- স্কুলগুলির জন্য ২০২৪-২৫ সালে ৭৩,০০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০২৩-২৪ সালে বাজেট অনুমানে ৬৪,৮০৪ কোটি টাকা ছিল।
- উচ্চ শিক্ষা ২০২৪-২৫ বাজেটে ৪৭,৬১৯ কোটি টাকার বরাদ্দ পেয়েছে। যা ২০২৩-২৪ সালের বাজেট অনুমানের ৪৪,০৯৪ কোটি টাকা থেকে ৭.৬৮% বৃদ্ধি পেয়েছে।
- সমগ্র শিক্ষা অভিযান, প্রাক- প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের জন্য ২০২৪-২৫ বাজেটে ৩৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বছরের বাজেটে অনুমান করা ৩৭,৪৫৩ কোটি টাকার প্রায় একই।
- সরকার চালিত পাবলিক টেকনিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা IITs ২০২৫ অর্থবছরের জন্য ১০,৩২৪ কোটি টাকার বরাদ্দ পেয়েছে। যা ২০২৪ অর্থবছরের জন্য সংশোধিত ১০,৩৮৪ টাকা ছিল ।
উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (USC)- এর বরাদ্দ কমিয়ে ২,৫০০ কোটি টাকা করা হয়েছে। গত বছর UGC- কে ৫,৩৬০ টাকা বরাদ্দ এবং পরে সংশোধিত ৬,৪০৯ কোটি টাকার থেকে অনেক কম।
Article By – সুনন্দা সেন






