সপ্তম বার বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসাম, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং বিহারের মতো বন্যা দুর্গতি রাজ্যগুলির জন্য পুনর্বাসন (Rehabilitation), সেচ প্রকল্প এবং আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আদপে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ২০২৪-২৫ বাজেট প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget)। যা সরকারের আগামী কর্মসূচী এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তৈরী। অর্থমন্ত্রীর মতে বাজেটটি সংস্থান এবং মধ্যবিত্তদের উপর দৃষ্টি রেখে পেশ করা হয়েছে।
বাজেট (budget) পেশ করার সময় অর্থমন্ত্রী দ্বারা ঘোষণা করা সহায়তা প্যাকেজটি বণ্যায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়া রাজ্যগুলিকে অত্যন্ত প্রয়োজনীয় ত্রান প্রদানের কথা বলেছে। যা রাজ্যগুলিকে তাদের অবকাঠামো, অর্থনীতি এবং সম্প্রদায়গুলির পুননির্মান ও পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। দেখে নিন অর্থমন্ত্রী কী কী বলেছেন:-
- ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীর কারণে আসাম প্রতি বছর বণ্যার সম্মুখীন হয়। তাই ভারত সরকার বণ্যা ব্যবস্থাপনা এবং সেই সম্পর্কিত প্রকল্পগুলির জন্য আসামকে আর্থিক সহায়তা করবে।
- উত্তরাখন্ডে ক্লাউড ব্রাস্ট এবং ব্যাপক ভূমিধ্বসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কেন্দ্র বাজেটে (budget) রাজ্যকে সহায়তা প্রদাণের জন্য তহবিল বরাদ্দ করছে (অবশ্য তার পরিমান জানা যায়নি)।
- হিমাচল প্রদেশ গত বছর বণ্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারত সরকার বহুপাক্ষিক উন্নয়ন সহায়তার মাধ্যমে রাজ্যটিকে পুনগর্ঠন ও পুনর্বাসনে আর্থিক সহায়তা করবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহারে বণ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ১১,৫০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। যাতে বণ্যা প্রশমন ও সেচ প্রকল্পগুলি অন্তর্ভুক্ত।
Article By – সুনন্দা সেন






