আজ (২৩জুলাই, ২০২৪) সংসদ ভবনের সপ্তম বারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বাজেট পেশ করা আগেই এই বছরে যে বিষয়গুলির উপর দৃষ্টিপাত করে বাজেট (Budget) তৈরী হয়েছে সে বিষয় উল্লেখ করে ছিলেন। যার মধ্যে কৃষি উন্নয়ন, কর্মস্থান ও দক্ষতার পাশাপাশি পাঁচ নম্বর পয়েন্টে নগর উন্নয়ন বা গ্রামীণ উন্নয়নের উল্লেখ ছিল। বাজেট (Budget) পেশ করার সময়েও সেই দিকে খেয়াল রাখলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২০২৫ বাজেট (Budget) পেশ করার সময় গ্রামীণ উন্নয়ন (Rural Development)- এর জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকার রেকর্ড বরাদ্দ ঘোষণা করেছেন। আর এই অর্থায়নের লক্ষ্য গ্রামীণ অবকাঠামো উন্নত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবযাত্রার মান উন্নত করা। যা নগর – গ্রামীণ বিভাজন দূর করতে এবং সুষম আঞ্চলিক উন্নয়নের জন্যও সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বরাদ্দকৃত অর্থ কোন কোন বিভাগে ব্যয় হবে তা উল্লেখ করেছেন। আর সেগুলি হল:
- এই বাজেটের অধীনে গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সাহায্যে তিন কোটির বেশি বাড়ি তৈরি করা হবে।
- এই উচ্চভিলাষী পরিকল্পনার লক্ষ্যে লক্ষ লক্ষ পরিবারকে সাশ্রয়ী মূল্যে আবাসন প্রদান করা, উন্নত জীবযাত্রা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।
- বরাদ্দকৃত তহবিল গ্রামীন অবকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে। যার মধ্যে রয়েছে রাস্তা, সেতু এবং পাবলিক ইউটিলিটি।
- এছাড়া অবকাঠামো অর্থনৈতিক কার্যক্রক সহজতর করবে। কর্মসংস্থান সৃষ্টি করবে এবং গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় পরিষেবা গুলিতে অ্যাক্সেস উন্নত করবে।
- বরাদ্দ করা অর্থের সাহায্যে জল সরবরাহ, স্যানিটেশন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আসা বাধার সাথে মোাকবিলা করতে ব্যবহার করা হবে।
- এছাড়া অর্থ গ্রামীণ সম্প্রদাযের সামগ্রিক কল্যানে অবদান রাখবে।
Article By – সুনন্দা সেন






