ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ সালের অন্তর্বতীকালীন বা Interim বাজেট পেশ করেছেন। তারপর থেকেই দেশবাসী অপেক্ষা করে রয়েছেন পূর্ণাঙ্গঁ budget-র। অবশ্য এত জল্পনা-কল্পনার পরেও এই বিষয় কোন ঘোষণা করা হয়নি। এমন অবস্থায় সাধারণ মানুষদের প্রত্যাশা উঠেছে তুঙ্গেঁ। উচ্চ প্রত্যাশা সৃষ্টি হয়েছে বেতনভোগী কর্মীদের মধ্যে। একাধিক রিপোর্ট আর গণনা অনুযায়ী, কর্মচারীরা অর্থমন্ত্রীর কাছে পুরোনো দাবি মেটানোর অপেক্ষায় রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হল পুরনো কর কাঠামো পরিবর্তন এবং পুরনো পেনশন স্কিম আবার কার্যকর করা। চলুন তবে দেখে নেওয়া যাক চাকুরিজীবিদের কী কী প্রত্যাশা পূরণ হতে পারে। –
- বেতনভোগীরা প্রথম আয় কর ছাড়ের সীমা বাড়ানোর আশায় রয়েছে। অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেছেন, যাদের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার বেশি তাদের যেনো কিছু অতিরিক্ত কর ছাড় দেওয়া হয়।
- কেবল আয়কর ছাড় নয় চাকুরিজীবিদের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যাতে পুরনো কর ব্যবস্থার সংশোদন কিংবা পরিবর্তন করে নতুন কর ব্যবস্থা চালু করা হয়। যার অন্তর্গত কর ছাড়ের সীমা বাড়ানো হবে।
সরকারি প্রকল্পের কোর্স
- চলতি সপ্তাহে ট্রেড ইনিয়নগুলি নির্মলা সীতারামনের সাথে প্রি-budget বৈঠকে সরকারি – বেসরকারি সংস্থার শূণ্যপদগুলি পূরণ, সরকারি সংস্থাগুলি বেসরকারীকরণ বন্ধের সাথে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবির সাথে নতুন পেনশন স্কিমের বাতিল করার আর্জি করেছে।
- ২০১৪ সালে আগের বেতন কমিশন গঠিত হয়েছিল, আর ২০১৬ সালের জানুয়ারি থেকে সুপারিশগুলি কার্যকর হয়। কিন্তু তারপরে কোনো বেতন কমিশন গঠন হয়নি। তাই চাকুরিজীবিরা অষ্টম বেতন কমিশন গঠনের প্রত্যাশাও করছেন।

এছাড়া অসংগঠিত সংস্থার শ্রমিক এবং কৃষি শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা তহবিল গঠনের দাবিতে ইউনিয়নগুলি প্রত্যাশা করছে যে সরকার তাদের জন্য মাসিক ৯ হাজার টাকার পেনশনের ব্যবস্থার সঙ্গেঁ চিকিৎসার ব্যবস্থা করবে।
Article By – সুনন্দা সেন





