buzywithinfoBuzy With Info
Everything About Business
Space

মহাকাশ খাতের স্টার্টআপগুলির জন্য 1 হাজার কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের জন্য মন্ত্রিসভা অনুমোদন করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বৃহস্পতিবার অর্থাৎ ২৪ অক্টোবর, ২০২৪-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ খাতের স্টার্টআপগুলির জন্য ১,০০০ কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড অনুমোদন করেছে। আশা করা হচ্ছে, যা প্রায় ৪০টি স্টার্টআপকে সমর্থন করবে। এই পদক্ষেপটি ভারতে বেসরকারি মহাকাশ খাতের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতি আনবে বলেও আশা করা হচ্ছে।  কেন্দ্র দেশীয় মহাকাশ সংস্থাগুলির জন্য কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ এর সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই তহবিল ঘোষণা করেছিলেন।

10

কেন্দ্র সরকার বলেছে যে ১৫০ – ২০০ কোটি টাকার তহবিলের মাধ্যমে মহাকাশ খাতের স্টার্টআপগুলির কার্যক্রম শুরু থেকে পাঁচ বছর পর্যন্ত প্রসারিত হবে।  ২০২৫-২৬ আর্থিক বছরে কেন্দ্র এই প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকার তহবিল অনুমান করেছে।  পরবর্তী তিন বছরে, ২৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হবে বলে জানিয়েছে। তারপরের বছরের অর্থাৎ শেষ বছরের বরাদ্দের পরিমাণ ১০০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। 

পাশাপাশি আরও জানা যাচ্ছে যে তহবিলটি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার বা IN-SPACE দ্বারা পরিচালিত হবে। যা মহাকাশ শিল্পে বেসরকারি খাতের বিভিন্ন অংশগ্রহণের প্রচারের জন্য একটি সংস্থা। এজেন্সিটির শাখা ভোপাল এবং আহমেদাবাদে অবস্থিত। আর এটি ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন। কেন্দ্র সরকার জানিয়েছে বিনিয়োগ রেঞ্চ ১০ টাকা থেকে ৬০ কোটি টাকা পর্যন্ত হবে। 
এর বাদে মন্ত্রিসভার বৈঠকে ৬,৭৯৮ কোটি টাকার দুটি রেল প্রকল্পও অনুমোদন করেছে সরকার। যার দ্বারা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং বিহারের আটটি জেলা জুড়ে বিস্তৃত এই প্রকল্পগুলি লজিস্টিক দক্ষতা উন্নত করবে। সংযোগ বাড়াবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদান রাখবে।  প্রকল্পটি পাঁচ বছরে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading