buzywithinfoBuzy With Info
Everything About Business
Ashwini Vaishnaw

৩০০ কিলোমিটারেরও বেশি নেটওয়ার্ক বৃদ্ধির লক্ষ্যে ৬,৪০৫ কোটি টাকার দুটি রেল প্রকল্পের অনুমোদন দিলো মন্ত্রীসভা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বুধবার অর্থাৎ আজ (১১ জুন, ২০২৫) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি (CCEA) ৬৪০৫ কোটি টাকার দুটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। যা বিদ্যমান নেটওয়ার্ককে প্রায় ৩১৮ কিলোমিটার বৃদ্ধি করবে। কমিটি দ্বারা প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, মানুষ, পণ্য ও পরিষেবায় সংযোগ এবং যাতায়াত সংযোগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যান (PM-Gati Shakti National Master Plan) -এর অধীনে দুটি রেলপ্রকল্প শুরু হয়েছে। এই দুটি প্রকল্পই ঝাড়খন্ড, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের সাতটি জেলাকে কভার করবে। এবং বিদ্যমান ভারতীয় নেটওয়ার্ককে প্রায় ৩১৮ কিমি বৃদ্ধি করবে। এটি ২৮ লক্ষেরও বেশি জনসংখ্যার প্রায় ১৪০৮টি গ্রামের সাথে সংযোগ স্থাপন করবে। 

11

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ে প্রকল্পে দুটি গ্রুপের রেল নেটওয়ার্ক দ্বিগুন করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। কোডার্মা – বরকাকানা (Koderma – Barkakana) দ্বিগুন নেটওয়ার্ক ১৩৩ কিলোমিটার দীর্ঘ এবং বিহারের পাটনা ও ঝাড়খন্ড এ রাচির মধ্যে সবচেয়ে স্বল্পদক্ষ রেলসংযোগ হিসাবে কাজ করবে। আর এটি ঝাড়খন্ড এর একটি প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চলের মধ্যে দিয়ে যায়। জানা যাচ্ছে যে এই প্রকল্পের ব্যয় আনুমানিক ৩০৬৩ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্প বল্লারি চিকজাজুর ডাবলিং  যা ১৮৫ কিমি দীর্ঘ এবং কর্ণাটকের বল্লারি ও চিত্রদুর্গ জেলার হয়ে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার মধ্য দিয়ে যাবে, এর আনুমানিক ব্যয় প্রায় ৩৩৪২ কোটি টাকা। 

বৈষ্ণব আরোও বলেন যে দুটি প্রকল্প সম্পূর্ণ হবে পরিবেশ বান্ধব (Environment friendly) এবং অর্থনৈতিক কার্যকলাপের দিকে গুরুত্ব প্রদানের সাথে। কৃষি ও পেট্রোলিয়াম প্রকল্পের পাশাপাশি কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট এবং সারের মতো পণ্য পরিবহনের জন্য উভয় রুট অপরিহার্য। আবার CCEA কমিটি বলেছে যে, প্রকল্প গুলি বাহান্ন কোটি লিটার তেল আমদানি কমাবে এবং ২৬৪ কোটি কেজিরও বেশি কার্বন-ডাই-অক্সাইড (CO2) নির্গমণ কমায়। যা আদতে ১১ কোটি গাছ লাগানোর সমান। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading