buzywithinfoBuzy With Info
Everything About Business
GT 1

বাদ যায়নি অনলাইন গেমিংও! GST নিয়ে কি নতুন সীদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র? জানুন বিস্তারিত।

তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে এবং নির্মলা সীতারামন দ্বিতীয় বার অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বছরের প্রথম GST (Goods and Services Tax) পরিষদের বৈঠক সম্পন্ন হতে চলেছে জুন মাসে । জানা যাচ্ছে দীর্ঘ আট মাস পরে বৈঠকটি চলতি মাসের ২২ তারিখে সম্পন্ন হতে চলেছে। অবশ্য এখনো পর্যন্ত বৈঠকের আলোচনার বিষয় প্রকাশ্যে আসেনি। তবে বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ অনুমান করছেন যে ক্ষেত্রগুলির প্রসার বেড়েছে এবং উত্থান ঘটেছে অথচ GST- এর আওতায় নেই সেগুলিতে কেন্দ্র সরকার GST বসাতে পারে। 

Copy of ONLY Text Ads Banner BWI News 2

GST

গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই এবং আগস্ট মাসে জিএসটি বৈঠকে ঘোড়াদৌড় (horserace), কাসিনোর সাথে অনলাইন গেমিংয়ের পুরো ক্ষেত্রের উপর ২৮% জিএসটি বসানোর সীদ্ধান্ত নেয়। যা শোনার পর গেমিং পরিষেবার পক্ষ থেকে তীব্র আপত্তি তোলার সাথে দাবি করে যে, অনলাইন গেমিং একটি বিনোদন মূলক শিল্প। যা জুয়া বা গেম্বলিং, বেটিং খেলা নয়, তাই এই সকল পরিষেবার সাথে গেমিংকে এক করা উচিত নয়। সাথে এটিও জানায় যে সর্বোচ্চ জিএসটি লাগু করায় পরিষেবাটি গ্রো করতে পারবে না এবং ব্যবসা চালানোর সাথে প্রসার করতেও পারবে না। কারণ অনলাইন গেমিংয়ে বাজি ধরা টাকা সংস্থার আয়ে মুক্ত হয় না। অবশ্য এত কিছু পরেও ২০২৩ সালের অক্টোবর মাসে ২৮% জিএসটি লাগুর সীদ্ধান্তটি কার্যকর হয়। 

সরকারি প্রকল্পের কোর্স

গতবছরের পর চলতি বছরে জুন মাসে প্রথম জিএসটি বৈঠক হতে চলেছে। যেখানে অনলাইন গেমিংয়ের উপর ধার্য্য কর ২৮% GST হার পর্যালোচনা হবে বলে মনে করেছেন অনেকে। সাথে কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব থাকবে বলে আশা করা হচ্ছে। আবার অন্যদিকে বৈঠকের দিন এগিয়ে আসতে শিল্প মহলের দাবিও শুরু হয়ে গেছে। বণিকসভায় CII- এর সভাপতি সঞ্জীব পুরি জানিয়েছেন পেট্রোপন্য, বিদ্যুৎ এবং জমি বাড়িকে এবার GST- এর আওতায় নিয়ে আসা দরকার। 

GST

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading