buzywithinfoBuzy With Info
Everything About Business
FIG 11111

ভোটের পর, জুনে GST নিয়ে প্রথম বৈঠক! মোদী 3.0-এ আসতে চলেছে কী কী বদল?

পণ্য ও পরিষেবা কর কাউন্সিলের (GST Council) পরবর্তী বৈঠক 22 জুন 2024 তারিখে হতে চলেছে। এটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। GST কাউন্সিল সচিবালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছে – “GST কাউন্সিলের 53 তম সভা 22শে জুন, 2024 -এ অনুষ্ঠিত হবে।” তবে, কাউন্সিলের সদস্যদের এখনও বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তথ্য দেওয়া হয়নি।

Copy of ONLY Text Ads Banner BWI News

GST Council- এর বৈঠকের পর সম্ভাব্য পরিবর্তনগুলি জেনে নিন:

সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পর এটিই হবে GST কাউন্সিলের প্রথম বৈঠক। এর আগে, GST কাউন্সিলের 52 তম সভা 7 অক্টোবর, 2023 -এ অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা অংশ নিয়েছিলেন।

সরকারি প্রকল্পের কোর্স

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে শেষ বৈঠকে প্রি – প্যাকেজ করা এবং লেবেলযুক্ত বাজরার আটার উপর এবং বাজরার অন্য সামগ্রীতে GST 18 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল। আর, কাউন্সিল জল সরবরাহ, জনস্বাস্থ্য, স্যানিটেশন সুরক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বস্তির উন্নতি এবং সরকারি কর্তৃপক্ষকে GST -এর অধীনে ট্যাক্স থেকে প্রদত্ত পরিষেবাগুলিকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

GST Council

এখন পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। বিশেষঞ্জদের এক অংশ মনে করছে যে GST কাউন্সিলের 53 তম সভায় বেশ কিছু বড় সিদ্ধান্ত আসতে চলেছে। মোদী 3.0 -এর পলিসির ক্ষেত্রে এই দিনটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading