buzywithinfoBuzy With Info
Everything About Business
onionfig

পেঁয়াজের দাম কমাতে একাধীক পদক্ষেপ কেন্দ্রের! কত টন পেঁয়াজ কিনল বাফার স্টকের জন্য?

বর্তমানে বাজারে আনাজের দাম বেড়েই চলেছে। যার দরুন সাধারণ মানুষদের পকেটে আচ অনুভব করতে পারছেন। এমন অবস্থায় দেশের কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছেন। আর তার মধ্যে একটি হল বাফার স্টকের জন্য বেশি পরিমানে Onion কিনে বাজারে তার দাম কমানো। কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানিয় পদকর্তারা অনুমান করছেন যে, আগামী দিনে বর্ষার কারণেও দেশের অধিকাংশ অঞ্চলের Onion-র খুচরা মূল্য কমতে শুরু করবে। 

10

খুচরা বাজারেই Onion-র গড় মূল্য কিলোগ্রাম প্রতি ৪০ টাকার উপরেও পৌঁছে গেছিলো গত সপ্তাহে। আর এই খাদ্যমূল্যের দাম ওঠা নামার কারণে সাধারণ মানুষের চিন্তা রয়েছেন সাধারণ নাগরিক। ভোক্তা বিষয়ক দফতরের একজন উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, রবি শষ্যের উৎপাদন আনুমানিক ২০% হ্রাস পেয়েছে। তারপরেও পেঁয়াজের দাম স্থিতিশীল অবস্থায় রাখার জন্য গত বছরের সঙ্গেঁ সামঞ্জস্য রেখে বাফার স্টক সংগ্রহ করা হচ্ছে। কেন্দ্রর সরকার পেঁয়াজের নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে বাফার স্টকের জন্য ৫ লক্ষ টন পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যে অগ্রসর হয়েছে। 

সরকারি প্রকল্পের কোর্স

জানা যাচ্ছে ২০২৪ সালের রবি এবং খরিফ মরশুমে পেঁয়াজ উৎপাদন প্রায় ২০% পর্যন্ত হ্রাস পেয়েছে। যে কারণে পেঁয়াজের দাম বেড়েছে। আর তার প্রভাব পড়ছে মধ্যবিত্তের পকেটে। এমন অবস্থায় ভারত সরকার দাম কমানোর উদ্দেশ্যে পেঁয়াজ সংগ্রহ করে চলেছে। ভোক্তা বিষয়ক দপ্তরের খবর অনুসারে ২০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ৭০,৯৮৭ টন পেঁয়াজ সংগ্রহ করেছে।  

onion
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading