ত্রৈমাসিকে কর জমা করার আগে বিক্রি সংক্রান্ত রিটার্ন খতিয়ে দেখে GST এর তথ্য বদলের সুযোগ পাবেন করদাতা। প্রস্তাবটি গত শনিবার অর্থাৎ ২২জুন, ২০২৪ তারিখে GST পরিষদের বৈঠকে প্রস্তাবটি গৃহীত হয়েছে। বৈঠকে জানানো হয়। যদি কোনো ব্যবসায়ি বিক্রি সংক্রান্ত তথ্য GSTR- ১ (Goods and Services Tax Return 1) ফর্মে উল্লেখ করতে ভুলে গিয়ে থাকলে বা যদি কোনো ভুল করে থাকলে তা আবার GSTR-১ ফর্মে সংশোধন করে জমা দেওয়া যাবে।
কর্ণাটক অর্থমন্ত্রী কে এনবাল গোপাল ওই বৈঠকে আরও তুলে ধরেছেন ২০১৭ সালে GST চালুর পরের পাঁচ বছর রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথাটি। এছাড়া বৈঠকে জিএসটি ক্ষতিপূরণ দিতে কেন্দ্রের বিলাসবহুল, ক্ষতিকারক পণ্যগুলিতে শেষ সংগ্রহ অব্যহত রাখা ও ক্ষতিপূরণের টাকা মেটাতে কেন্দ্রের নেওয়া ধার শোধের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বৈঠকে কেরল অর্থমন্ত্রক রাজ্যগুলিকে জিএসটি বাবদ ৬০% আদায় হওয়া অর্থের দাবি করেছেন।
সরকারি প্রকল্পের কোর্স
একই বিষয়ের কথায় GSTR-১ ফর্মের সংশোধনের বিষয় এবং করদাতাদের জিএসটি ক্ষতিপূরণ পরিশোধের জন্য কেন্দ্র যে ২.৬৯ লক্ষ কোটি টাকা ধার নিয়েছিল তা সময়ের আগে পরিশোধ করার বিষয়েও তুলে ধরা হয়েছে। আর এই ধার কেন্দ্র সরকারকে ২০২০-২১ ও ২০২১-২২ সালের করোনার সময় ক্ষতিপূরণ দিতে ধার করতে হয়। কেন্দ্র অনুমান ছিল তা ২০২৬ সালের মার্চে ধার শোধ করতে পারবে। তবে তা ২০২৫ সালের নভেম্বর মাসে শোধ হওয়ার সুযোগ রয়েছে। কারণ এখন কেন্দ্র ও রাজ্য ৫০% করে জিএসটি বাবদ অর্থ পাওয়া বাকি রয়েছে।

Article By – সুনন্দা সেন





