buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

চাহিদাভিত্তিক সরবরাহে ফিরছে দেশের তেল বিপণন সংস্থাগুলি! বাণিজ্যিক LPG বিতরণে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশে বাণিজ্যিক বা কমার্শিয়াল LPG সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার। সরকার কমার্শিয়াল LPG সরবরাহ পুনরায় স্বাভাবিক করার সাথে বাজার ভিত্তিক ব্যবস্থায় ফিরিয়ে এনেছে। সাথে এতদিন চালু থাকা সেক্টরভিত্তিক বাধ্যতামূলক বরাদ্দের নিয়ম প্রত্যাহার করেছে। আর এই সিদ্ধান্তের ফলে তেল বিপণন সংস্থাগুলি বা অয়েল মার্কেটিং কোম্পানিগুলি এখন বাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক গ্রাহকের কাছে LPG সরবরাহ করতে পারবে।

11

সরকারের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক LPG-র সরবরাহ আরও নমনীয় হবে এবং চাহিদা বেশি স্থানীয় দ্রুত গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু জ্বালানি সরবরাহ (Fuel Supply) ব্যবস্থাকেই আরও কার্যকর করবে না; বরং হসপিটালিটি, খাদ্য পরিষেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো LPG নির্ভর খাতগুলির ব্যবসায়িক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে। আর দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও প্রতিযোগীতামূলক ও দক্ষ করে তোলায় সহায়ক হতে পারে। 

শুধু তাই নয়; এই সিদ্ধান্ত ফুয়েল মার্কেটকে আরও দক্ষ ও বাজারমুখী করে তুলবে। সাথে তেল বিপণন সংস্থাগুলিও তাদের সরবরাহ শৃঙ্খল আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে, যা সামগ্রিকভাবে বাণিজ্যিক কর্মকান্ড এবং অর্থনৈতিক কার্যক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হবে, অপচয় কমবে এবং পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন দেখার বিষয়, এই নতুন নীতির ফলে আগামী কয়েক মাসে কমার্শিয়াল LPG সরবরাহ ও বাজারে কী ধরনের পরিবর্তন আসে এবং এর সুফল কত দ্রুত ব্যবসায়িক খাতে পৌছায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading