buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

UPI অ্যাকাউন্ট আপনার হলেও ব্যবহার করতে পারবে বাচ্চাও! কীভাবে? জানুন

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্ল্যাটফর্মে নতুন সুবিধা চালু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের UPI অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ‘UPI সার্কেল ডেলিগেট পেমেন্টস’ নামে পরিচিত, এই ফিচারটি প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডারদের সেকেন্ডারি ইউজারদের কাছে লেনদেনের সুযোগ দেয়। 

11

UPI সার্কেল ডেলিগেট পেমেন্ট হল এমন একটি ফিচার, যেখানে আপনি আপনার UPI অ্যাকাউন্টে মাস্টার অ্যাক্সেস পাবেন। অর্থপ্রদানের জন্য অন্য কাউকে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে সক্ষম হবেন আপনি। ব্যাঙ্ক অফ বরোদার ডিজিটাল ব্যাঙ্কিং অপারেশনের চিফ জেনারেল ম্যানেজার ভি. শীতল জানান, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিকে অর্থ প্রদানের দায়িত্ব অর্পণ করার একটি নতুন বিকল্প এটি। UPI পেমেন্ট করার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দুজন। 

প্রাইমারি ইউজার সেকেন্ডারি ইউজারের জন্য লেনদেনের সীমাও নির্ধারণ করতে পারবেন। NPCI-এর মতে, সম্পূর্ণ এনটাইটেলমেন্টের সর্বোচ্চ মাসিক সীমা হবে 15,000 টাকা। আংশিক প্রতিনিধিত্বের জন্য বিদ্যমান UPI সীমা প্রযোজ্য হবে। পরিবারের শুধুমাত্র একজন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এমন পরিবারের জন্য এই সুবিধাটি দারুন কার্যকর হবে৷ এতে নগদ অর্থের ওপর তাদের নির্ভরতা কমে যাবে। পিতামাতার ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে।

New in article ads By Sir 1

তবে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে NPCI জানিয়েছে, এর জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র ব্যবহারকারীদের লেনদেন যাচাই করতে পারবেন বলে নিশ্চিত করেন অ্যাকাউন্ট হোল্ডাররাই। তারা লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবেন। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতিটি লেনদেনের রিয়েল-টাইমে অবহিত করা হবে। ব্যবহারকারীদের দ্রুত শনাক্ত করার পাশাপাশি, কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে, সেই বিষয়ে রিপোর্ট করার সুযোগ মিলবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading