2001 সালের আগে কেনা সম্পত্তিগুলির বিষয়ে একটি নির্দেশিকা জারি করল আয়কর বিভাগ৷ 2001-এর পরে কেনা সম্পত্তিগুলির উপর লং টার্ম ক্যাপিটাল গেইন (LTCG) গণনায় সূচক সুবিধা তুলে নেওয়ার পর জারি হল এই নির্দেশিকা। এই ধরনের সম্পত্তির উপর সূচক সুবিধা একেবারে তুলে নেওয়া হয়নি। এক্ষেত্রে 2001 সালের 1 এপ্রিল তারিখের রিয়েল এস্টেট সম্পত্তির ফেয়ার মার্কেট ভ্যালু (FMV) তার অধিগ্রহণ খরচ হিসাবে বিবেচিত হবে বলে জানিয়েছে আয়কর বিভাগ।
চলতি অর্থবর্ষের বাজেটে, রিয়েল এস্টেটের উপর এলটিসিজি ট্যাক্স 20 শতাংশ থেকে কমিয়ে 12.5 শতাংশ করা হয়েছে। তবে, 2001 সালের এপ্রিল মাসের পর কেনা সম্পত্তির উপর সূচক সুবিধা বাতিল করা হয়েছে। জমি ক্রয়-বিক্রয়ের সময় মুদ্রাস্ফীতির প্রভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচককৃত খরচ গণনা করা হয় এবং LTCG বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে নির্ধারণ করা হয়। আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিগ্রহণ খরচ বিবেচনা করা হবে কিন্তু এই ধরনের FIMV স্টপ ডিউটি মান অতিক্রম করা উচিত নয়। যে কোনও বিকল্প বেছে নিতে পারেন করদাতারা।
এই প্রসঙ্গে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কর ব্যবস্থাকে সহজ করার জন্য শিল্পের দাবিতে বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রস্তাব আনা হয়েছে। 2002 সালের আগে কেনা সম্পত্তির অ্যাকুইজিসন বা অধিগ্রহণ খরচ হিসাবে বিবেচিত হবে৷ সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুশীল আগরওয়ালের মতে, অনুমোদিত করদাতা সম্পত্তির ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করে। জমির অবস্থান, জমির দাম, নির্মাণ খরচ, সেই সময়ে ট্যাক্সের হার ইত্যাদির ওপর বিবেচনা করে এই মান গণনা করা হয়। এপ্রিল 2001-এর জন্য FMV ও একই পদ্ধতিতে নির্ধারিত হবে।
Article By – আস্তিক ঘোষ






