buzywithinfoBuzy With Info
Everything About Business
rlesfig

রিয়েল এস্টেটে আসছে বড় বদল! ট্যাক্স থেকে লোন, কী কী সুবিধা পাবেন?

2020-2021 সালে কোরনার মরসুমে দেশের অর্থনীতির হাল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। যদিও গত তিনবছরে আপাতত দেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বিশেষত কোরনার পর দেশের Real estate বাজারে বড়সড় উত্থান ঘটেছে। কারণ শুধু মেট্রো শহরেই নয়, দেশের অনেক গ্রাম- শহরাঞ্চলেও বাড়ি কেনার চাহিদা বেড়েছে। ফলে বাড়ির দামও বেড়েছে। এছাড়াও চারিদিকে একাধিক নতুন নতুন প্রকল্প চালু হওয়ার কারণে কর প্রয়োগের সংখ্যাও বেড়েছে।

real estate

তাই রিয়েল এস্টেট খাত এখন চাইছে, সরকারের আগামী বাজেটে অনেককিছু পরিবর্তন আনা হোক। গত 2-3 বছরে দেশের একাধিক উন্নতমানের শহরে আবাসিক সম্পত্তির চাহিদা বেড়েছে। এই প্রসঙ্গে  CREDAI এবং Colliers ডেভেলপার সেন্টিমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছে, 2024 সালে তারা রিয়েল এস্টেট ব্যবসায় আরও বিনিয়োগ করতে প্রস্তুত। যার ফলে আশা করা যাচ্ছে, ভারত জুড়ে প্রায় 52 শতাংশ আবাসনের দাম বাড়বে।

বিশেষত, 2023 সালের তুলনায় 2024 সালে দেশের প্রায় আটটি প্রধান শহরে আবাসনের দাম গড় বার্ষিক 10 শতাংশ বৃদ্ধি পাবে। যদিও এই বৃদ্ধি খুব দ্রুত পরিমাণে হবে না, আস্তে আস্তে হবে। এই প্রসঙ্গে CREDAI -এর প্রেসিডেন্ট বোমান ইরানি জানিয়েছেন, 2030 সালের মধ্যে 7 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার আশা রয়েছে৷ রিয়েল এস্টেট ইকো-সিস্টেমের অবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা চলছে।

2

তবে নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রে ডেভেলপারদেরও সতর্ক থাকতে হবে। আর এই প্রবণতা এবং ইতিবাচক বাজারের মনোভাব 2024 সাল পর্যন্ত বহাল থাকবে বলেও আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্যাক্স ও লোনেও বড় ছাড়ের আশা করছেন অনেকে। তবে এখন অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বাজেটের।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading