Article By – সুনন্দা সেন

আশা করা হচ্ছে কেন্দ্র দ্বিতীয়বার সেপ্টেম্বর মাসে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা DA এবং মহার্ঘ ত্রাণ বা DR বৃদ্ধির ঘোষণা করবে। বর্তমানে DA ৫০%- এ দাঁড়িয়েছে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সেপ্টেম্বর মাসে আরও ৩% DA বৃদ্ধি অনুমোদত করতে পারে। যার পরে প্রত্যাশিত বৃদ্ধির সাথে কেন্দ্র সরকারে কর্মীদের DA- এর পরিমাণ সেপ্টেম্বর ২০২৪- এর পর থেকে ৫৩% হতে পারে।
অবশ্য এও জানা যাচ্ছে যে কোভিড- ১৯- এর সময় সরকার দ্বারা হোল্ড করে রাখা DA এবং DR বকেয়াগুলি সরকার রিলিজ করে না বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। DA গণনা করা হয় শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW)- এর উপর নির্ভর করে। আর তা শ্রম ব্যুরো দ্বারা মাসিক প্রকাশিত হয়। DA মূল বেতনের শতাংশ হিসাবে গণনা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর মাসে যদি এই বৃদ্ধি হয়, তার ফলে হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। যে সকল কর্মচারীর বেতন ৭ ম বেতন কমিশনের সুপারিশের উপর নির্ভর করে। জানা যাচ্ছে সর্বশেষ DA বেড়েছে চলতি বছরের ১ জানুয়ারি। যা ঘর ভাড়া ভাতা বা House Rent Allowance (ARA) সহ অন্যান্য ভাতাকে প্রবাবিত করেছে।





