buzywithinfoBuzy With Info
Everything About Business
investment

প্রায় ১০ বছরে করুণ টাকা দ্বিগুণ, পোস্ট অফিসের কোন স্কিমে পাবেন এই সুবিধা? আজই করুণ বিনিয়োগ। 

বর্তমানে সকলেই নিজের সামর্থ অনুযায়ী বিনিয়োগ করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন উপার্জনের ২০% অর্থ বিনিয়োগ বা সঞ্চয় করা আবশ্যক। কিন্তু অনেকে এখনো নানা অজুহাত দেখিয়ে সঞ্চয় করেন না। আর যারা করেন তাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। কারণ সকলে ঝুঁকি নিতে না পারলেও ভাল রিটার্নের আশা সকলেই করেন। বর্তমান সময়ে যেভাবে মুল্যস্ফীতি বাড়ছে এমন অবস্থায় investment থেকে মোটা অংকের রিটার্ন না পেলে সমস্যায় পড়তে হতে পারে। তাই অনেকেই পোস্ট অফিসের এই দারুন Scheme এ বিনিয়োগ শুরু করেছে। অবশ্য এর বাদেও বহু স্কিম রয়েছে। যাতে বিনিয়োগ করলে আপনারা ভালো রিটার্ন পাবেন। আর এই স্কিমে বিনিয়োগ করলে যে মুনাফা পাবেন তা নিশ্চিত রুপে গ্রহণযোগ্য। 

4

শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়লেও এই দুই বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের মূলধন ঝুঁকি, রিটার্নের ঝুঁকি সহ নানা প্রকার অনিশ্চয়তার সম্মুখীনও হতে হয়। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে প্রত্যেক দিনে বাজার সংক্রান্ত খবর রাখতে হবে। মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেও বাজার সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। কারণ কিছু ফান্ড ইক্যুইটিতেও বিনিয়োগ করে থাকে। তবে ব্যাংক ডিপোজিটে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া গেলেও সুদের হার অনেকটা কম। এমন অবস্থায় আপনাদের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত স্কিম। আর সকল Central Government Scheme- গুলি সরকারি ব্যাংক এবং পোস্টঅফিসে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। সেখানে নিশ্চয়তার সাথে বিনিয়োগ করার সুবিধার সাথে ভালো সুদ যুক্ত রিটার্ন পেতে পারেন। আর [সরকারি স্কিমগুলির বিষয় জানতে এবং বিনিয়োগ করার বিষয় জানতে এক্ষুনি ক্লিক করুন]। 

investment

পোস্ট অফিস নিয়ে এসেছে এমন একটি স্কিম যেখানে ৯ বছরে আপনার টাকা হবে দ্বিগুণ। এই মুদ্রাস্ফিতির যুগে আপনারা যদি KVP বা কিষাণ বিকাশ পত্র স্কিমে ৯ বছর ৭ মাসের জন্য বিনিয়োগ করেন তবে পেয়ে যাবেন দ্বিগুণ অর্থ রিটার্ন। অবশ্য অনেকেই মনে করেন এই স্কিমে বিনিয়োগ করতে হলে কিষাণ বা চাষি হওয়া জরুরি। কিন্তু আদপে তা সত্য নয়। যে কোনো ভারতবাসী এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এমনকি অর্থের হঠাৎ প্রয়োজন হয়ে পড়লে বিনিয়োগের আড়াই বছর পরেও আপনি টাকা তোলার সুযোগ পাবেন। পোস্ট অফিসের সূত্রে জানা যাচ্ছে যে, KVP প্রতি বছর ৭.৫% বার্ষিক সুদ প্রদান করছে।   
চলুন সাধারণ হিসাব দেখে নেওয়া যাক:– যদি কোনো বিনিয়োগকারী কিষাণ বিকাশ পত্র স্কিমে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করেন ৯ বছর ৭ মাসের জন্যে, তখন সেই ব্যক্তি ম্যাচুরিটিতে ৩,০০,০০০ টাকা পাবেন। অর্থাৎ পুরো দ্বিগুণ অর্থ।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading