buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2025 03 07T180631.290

EPFO 3.0 শীঘ্রই চালু হচ্ছে! আপনারা পেয়ে যাবেন ATM থেকে টাকা তোলার সুবিধা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী (Union Labour Minister) মনসুখ মান্ডভিয়া বৃহস্পতিবার অর্থাৎ ৬মার্চ, ২০২৫ ঘোষণা করেছেন যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) খুব শীঘ্রই ‘EPFO 3.0 ভার্সান’ চালু করবে, যা গ্রাহকদের ATM থেকে তহবিল (ফান্ড) তোলার সুযোগ দেবে। পাশাপাশি আরও নতুন কয়েকটি বৈশিষ্ট্য থাকবে নতুন সংস্করণে। তেলেঙ্গানা জোনাল অফিস এবং আঞ্চলিক অফিসে EPFO-এর অফিস কমপ্লেক্স উদ্বোধনের পর তিনি বলেন, ‘EPFO 3.0 ভার্সান’ ব্যাংকিং ব্যবস্থার সমতুল্য হবে। ব্যাংকে লেনদেন যেভাবে করা হয়, ঠিক তেমনভাবে EPFO গ্রাহকদের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর থাকবে।

11

মান্ডভিয়া বলেন, EPFO পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এছাড়া এটি সম্প্রতি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি এর পাশাপাশি আরও বলেন যে, গ্রাহকদের এই সুবিধা পেতে EPFO অফিসে যেতে হবে না। আবার নিয়োগকর্তার কাছে যাওয়ারও প্রয়োজন নেই। আপনার টাকা এবং আপনি যখন খুশী ইচ্ছে তুলতে পারবেন। তিনি প্রতিশ্রুতি দেওয়ার যাচ্ছে বলেন, আগামী দিনে গ্রাহকরা আরও খুশী হবে। কারণ প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে ATM থেকে আপনারা টাকা তুলতে পারবেন। অর্থাৎ EPFO অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না।

বর্তমানে EPFO-এর বিরুদ্ধে অভিযোগের সংখ্যা কমছে এবং পরিষেবা বৃ্দ্ধি পাচ্ছে। মান্ডভিয়া বলেন, জনবান্ধব দৃষ্টিভঙ্গির সাথে সাথে EPFO-এর ব্যবস্থা এবং কর্মকৌশল পরিবর্তিত হয়ে অতীতে এবং আগামীতেও হবে। তিনি বলেন যে EPFO প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনের মধ্যে তহবিল স্থানান্তর দাবি স্থানান্তর এবং গ্রাহকদের নামের সংশোধন, যেকোনো ব্যাংক থেকে পেনশন উত্তলোন অন্তর্ভুক্ত রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading