buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

সরকারি রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ সালে EPFO ২ লক্ষ কোটি টাকার রেকর্ড ৫ কোটি দাবি নিষ্পত্তি করার সাথে ইতিহাস গড়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৃহস্পতিবার বা ৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ ঘোষণা করেছেন যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড চলতি অর্থবছরে (২০২৪-২৫ সালে) পাঁচ কোটিরও বেশি দাবি সফল ভাবে নিষ্পত্তি করেছে। যা EPFO -এর জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক। মান্ডভিয়া বলেন, EPFO প্রায় ৫.১ কোটি ক্লেইম প্রসেস (দাবি নিষ্পত্তি প্রক্রিয়া) করেছে। যার মূল্য ২,০৫,৯৩২.৪৯ কোটি টাকার। যা গত বছরের ১,৮২,৮৩৮.২৮ কোটি টাকা মূল্যের ৪.৫ কোটি দাবির রেকর্ডকে অতিক্রম করেছে। তিনি EPFO-এর এই সাফল্যের জন্য দাবি নিষ্পত্তি সহজতর করার প্রক্রিয়া এবং অভিযোগ কমানোর জন্য পরিকল্পিত ধারাবাহিক সংস্কারকে দায়ী করেছেন।

July 18 New in article ads By Sir

ক্লেইম সেটেলমেন্ট বৃদ্ধির পেছনে একটি মূল কারণ হলো অটো-ক্লেইম সেটেলমেন্ট প্রক্রিয়া। যা প্রক্রিয়াকরণের গতি উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। মান্ডভিয়া জানান যে ২০২৪-২৫ অর্থবছরে অটো-ক্লেইম সেটেলমেন্ট দ্বিগুণেরও বেশি হয়ে প্রায় ১.৯ কোটিতে পৌঁছেছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা মাত্র ৮৯.৫ লক্ষ ছিল। পাশাপাশি PF ট্রান্সফার প্রক্রিয়া আরও সহজলভ্য করা হয়েছে। সরলীকৃত ট্রান্সফার দাবির আবেদন প্রবর্তনের ফলে মাত্র ৮% দাবির ক্ষেত্রে সদস্য এবং নিয়োগকর্তা উভয়েরই ফলাফলের প্রয়োজন হয়েছে। যা অতীতের উচ্চ সংখ্যার তুলনায় কম।
উল্লখযোগ্য ভাবে ৪৮% দাবি এখন সরাসরি সদস্যের দ্বার জমা দেওয়া হয়ে এবং ৪৪% স্থানান্তর অনুরোধ স্বয়ংক্রিয় বা অটোম্যাটিকালি প্রসেস্ড করা হয়। সদস্য প্রোফাইল সংশোধনেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। সদস্য প্রোফাইল সংশোধনেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে, ৯৭.২% আপডেট এখন সদস্যদের দ্বারা স্ব-অনুমোদিত। মাত্র ১%-এর জন্য নিয়োগকর্তার অনুমোদন প্রয়োজন, যেখানে অফিস হস্তক্ষেপ মাত্র ০.৪%-এ নেমে এসেছে। প্রত্যাখ্যানের হারও হ্রাস পেয়েছে, নিয়োগকর্তার প্রত্যাখ্যান ১.১% এবং আঞ্চলিক অফিসে প্রত্যাখ্যান মাত্র ০.২% রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading