বেসরকারি সংস্থার PF, পেনশন থেকে শুরু করে বিমার নিয়মে রথ বদল ঘটলো কেন্দ্র সরকার। আসলে এই ক্ষেত্র গুলিতে অর্থ জমা করতে দেরি হলে জরিমানা দিতে হত। তবে ১৫ জুন, ২০২৪- এ শ্রম মন্ত্রক থেকে জারি কথা বিজ্ঞাপনে বলা হয়েছে তিনটি স্কিমের বকেয়া সময় মতো জমা না পড়লে ২৫%- এর জরিমানা আর দিতে হবে না। যার দরুণ এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO– এর সঙ্গে জড়িত সমস্ত বেসরকারি কোম্পানিগুলি স্বস্তি পেতে চলেছে। অবশ্য ওয়াকিবহাল মহল বেসরকারি কর্মীদের জন্য সরকারের নেওয়া সীদ্ধান্ত যথেষ্ঠ খারাপ বলেই মনে করছে।
বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ডের ২টি অংশ রয়েছে। একটি অংশ হল কর্মচারী এবং দ্বিতীয় অংশ হল কর্মরত বেসরকারি সংস্থা। সংশ্লিষ্ঠ তহবিল উভয়পক্ষ অর্থাৎকর্মী ও সংস্থা মিলে লগ্নী করে। আসলে বেসরকারি সংস্থার PF- এর ক্ষেত্রে কর্মীরা যে পরিমাণ অর্থ PF অ্যাকাউন্টে জমা করে। সেই একই পরিমাণ অর্থ কোম্পানি তাদের হয়ে জমা করে। যে কারণে এতদিন PF টাকা জমা না করলে বা জমা করতে দেরি হলে জরিমানা উভয় পক্ষকে দিতে হত। যা বছরের জন্য সর্বোচ্চ ২৫% ছিল। যা কমিয়ে ১২% করা হয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
আগের নিয়মানুসারে এমপ্লোয়িজ পেনশন স্কিম, এমপ্লোয়িজ ডিপোজিট লিংকড ইনস্যুরেন্স স্কিম এবং এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ডে টাকা না দিলে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ঠ কোম্পানিকে দু মাসের জন্য বছরে ৫০%, ২ মাসের থেকে ৪ মাসের কম সময়ে জন্য ১০% এবং ৪ মাসের বেশি এবং ৬ মাসের কম সময়ের বিনিয়ো্কৃত অর্থে ১৫% জরিমানা EPFO- কে দিতে হত। যা আবার ৬ মাসের বেশি এবং ১ বছরের সময়ের জন্য ২৫% ছিল। সেখানে এবার এক মাসে যদি টাকা জমা করতে ভুলে যায় তবে উভয় পক্ষকে মোট অর্থের ১% জরিমানা দিতে হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জরিমানা কমানো নিয়ো্কারীদের বা বিনিয়োগকারীদের এক দিকে উপকার করলেও, যারা জরিমানার ভয়ে সময়ে PF, বিমা এবং পেনসনের টাকা জমা করতো তারা নিশ্চিন্ত হয়ে যাবে। যা তাদের জন্য খারাপ। এছাড়া সরকারের নয়া নির্দেশিকায় সময়ের মধ্যে জমা না দিলে নিয়োগ কর্তাদের কর্মচারিদের মতো জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে কমেছে।

Article By – সুনন্দা সেন




