মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বর্তমানে প্রত্যেকেই নিজের বর্তমান জীবন গুছিয়ে রাখার সাথে আর্থিক দিক থেকে নিজের ভবিষ্যত সুরক্ষিত করার চেষ্টায় রয়েছেন। কারণ বৃদ্ধ হওয়ার আগে পর্যন্ত কাজ করার মতো শারীরিক ক্ষমতা থাকে,যা উপার্জন করতে সাহায্য করে। যা বৃদ্ধ হওয়ার পর সম্ভব নয়। অবশ্য সরকারি বিভাগে কর্মরত কর্মচারীদের বৃদ্ধ বয়স এবং অবসর গ্রহণের পরবর্তী জীবনে অর্থ নিয়ে চিন্তা করতে হয় না। কারণ অবসরের পর সরকারি কর্মীরা এককালীন একগুচ্ছ টাকার সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তাই অবসর নেওয়ার থেকে মৃত্যু অব্দি প্রত্যেক মাসের পেনশনের সুবিধা প্রদান করে অফিস।

অবশ্য বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিদের পেনশনের সুবিধা থাকে না। তবে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সাহায্যে বেসরকারি কর্মীরা অর্থ বিনিয়োগ করে নিজের অবসর সময়ের জন্য পেনশনের ব্যবস্থা করতে পারেন। কারণ EPFO তার গ্রাহকদের বিভিন্ন প্রকার পেনশনের সুবিধা প্রদান করে থাকে। সুবিধা পাওয়ার জন্যে থাকতে হবে EPF অ্যাকাউন্ট থাকলেই হবে। EPFO সাধারণ মানুষকে ৭ ধরনের বিশেষ পেনশনের সুবিধা প্রদান করে থাকে। আর সেগুলি হল: –
- যে কোনো কর্মী EPFO- এর সেবানিবৃত্তি পেনশনের সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারেন। অবশ্য তার জন্য ১০ বছরের চাকরি জীবন হওয়া আবশ্যক।
- চাকরিরত অবস্থায় যদি কোন কর্মীর দুর্ঘটনায় অঙ্গঁচ্ছেদ বা গুরুতর হানী হয়ে যায় অর্থাৎ বিকলাঙ্গ হয়ে যান। সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট প্রভিৈেন্ট ফান্ড অর্গানাইজেশন ওই কর্মীকে বিকলাঙ্গ পেনশন স্কিম প্রদান করে থাকে।
- অবশ্য ১০ বছর কর্মজীবন বা চাকরি জীবন পর EPF- এর পেনশনের সুবিধার জন্য আবেদন করার সুযোগ পেলেও এই স্কিমে শীঘ্রই পেনশনের সুবিধা পাওয়া যায়। কর্মচারীরা সর্বনিম্ন ৫০ বছর থেকে সর্বোচ্চ ৫৮ বছর থেকে পেনশনের সুবিধা গ্রহণের সুযোগ থাকে।
সরকারি প্রকল্পের কোর্স
- এছাড়া যদি কোন ব্যক্তি স্কিম চালাতে চালাতে অফিসে কর্মরত অবস্থায় মারা যান তখন নমিনি হিসাবে যে ব্যক্তির নাম থাকে তিনি EPFO- এর নমিনি পেনশন লাভ করেন।
- এছাড়া কর্মরত অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে এমপ্লমেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তার স্ত্রীকে বিধবা পেনশন স্কিম এবং সন্তানদের বাল পেনশন স্কিমের সুবিধা প্রদান করে থাকে।

- যদি কোনো অবিবাহিত ব্যক্তি চাকরি রত অবস্থায় মারা যান এবং তার উপর আর্থিক ভাবে নির্ভরশীল মা-বাবা থেকে থাকে, সেক্ষেত্রে EPF মৃত ব্যক্তির মা- বাবাকে আশ্রিত পেনশনের সুবিধা প্রদান করে থাকে।
- যদি ২৫ বছরের কম বয়সী সন্তানকে রেখে কর্মরত পেনশন স্কিমে বিনিয়োগকারী এবং তার স্ত্রী বা স্বামী মারা যান সেক্ষেত্রে EPFO তার সন্তানকে বা সন্তানদের অনাথ পেনশনের সুবিধা প্রদান করে থাকে।
Article By – সুনন্দা সেন



