buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

দ্রুত ঋণ গ্রহণের সুবিধার্থে EPFO অগ্রিম দাবির অটো ক্লেইম প্রক্রিয়ার সীমা ৫ লক্ষ টাকায় উন্নীত করেছে! এখনো কী মোটা অংকের টাকার জন্য করতে হবে অপেক্ষা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

লক্ষ লক্ষ সদস্যের জন্য একটি বড় স্বস্তির নিদর্শন হিসেবে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) অগ্রিম দাবির জন্য অটো ক্লেইম প্রক্রিয়ার সীমা (ASAC) ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনের সময়ে দ্রুত তহবিল অ্যাক্সেস সহজতর করার লক্ষ্যে নিয়েছে এই পদক্ষেপ। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের সাথে কথপোকথনের সময় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, বর্তমানে অটো ক্লেইম প্রক্রিয়ার মতো ধরনের দাবিগুলি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। 

10

এই পদক্ষেপের ফলে ম্যানুয়াল যাচাইকরণ ছাড়াই টাকা তোলা সম্ভব হবে। সদস্যদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জন্য মহামারী চলাকালীন EPFO প্রথমে অগ্রিম দাবির অটো ক্লেইম নিষ্পত্তি প্রক্রিয়া চালু করেছিল। আর এই অটো-সেটলেটমেন্টের সীমা বৃদ্ধির সাথে সাথে সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক ৫ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এখন পর্যন্ত, ১ লক্ষ টাকার বেশি পরিমাণ অগ্রিম উত্তোলনের জন্য সদস্যদের ম্যানুয়াল যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হত। নন-অটো সেটেলমেন্টের জন্য EPFO গ্রাহকদের EPFO অফিসে গিয়ে ম্যানুয়াল অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়, যার ফলে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে পড়ে।
২০২৪ সালের মে মাসে, ASAC সীমা ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছিল, যার ফলে EPFO সদস্যদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে। একজন জানিয়েছেন, সংবাদ মাধ্যম দ্বারা দেখা তথ্য অনুসারে, অটো-সেটেলমেন্ট দাবি (পরম শর্তে)  ২০২৩-২৪ অর্থবছরের প্রায় ৯ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২০ মিলিয়নে পৌঁছেছে। মান্ডভিয়া বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আড়াই মাসে EPFO ৭৬.৫২ লক্ষ দাবি অটো ক্লেইম পক্রিয়ায় নিষ্পত্তি করেছে। যা এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া সমস্ত অগ্রিম দাবির ৭০%।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading