Article By – সুনন্দা সেন

সম্প্রতি প্রকাশিত সর্বশেষ বেতন-ভাতার তথ্য অনুসারে, জুন মাসে EPFO-তে রেজিস্ট্রেশন বার্ষিক ১৩.৪৬% বৃদ্ধি পেয়ে ২১.৮৯ লক্ষ সদস্য সংযোজন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এমপ্লয়ে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জুন ২০২৫ সালের অস্থায়ী বেতন-ভাতার তথ্যে ২১.৮৯ লক্ষ সদস্যের নেট সংযোজন দেখা গেছে। যা ২০১৮ সালের এপ্রিল মাসে বেতন-ভাতার তথ্য ট্র্যাকিং শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ রেকর্ড সংযোজন বা অ্যাডিশন। সাথে আরও যোগ করেছে যে মাসিক ভিত্তিতে নেট বেতন সংযোজন ৯.১৪% বৃদ্ধি পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে যে ২০২৫ সালের জুন মাসে ২০২৪ সালের জুনের তুলনায় নেট বেতন সংযোজন ১৩.৪৬% বৃদ্ধি পেয়েছে। যা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। যা আবার EPFO- এর কার্যকর প্রচারণামূলক উদ্যোগের দ্বারা জোরদার হয়েছে। ২০২৫ সালের জুন মাসে EPFO প্রায় ১০.৬২ লক্ষ নতুন গ্রাহক নথিভুক্ত করেছে। যা ২০২৫ সালের মে মাসের তুলনায় ১২.৬৮% বৃদ্ধি এবং বার্ষিক ভিত্তিতে ৩.৬১% বৃদ্ধিকে তুলে ধরে। আর নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ, কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং EPFO-এর সফল প্রচার কর্মসূচিকে দায়ী করা যেতে পারে।
EPFO ১৮-২৫ বছর বয়সী ৬.৩৯ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে, যা ২০২৫ সালের জুন মাসে মোট নতুন গ্রাহক সংযোজনের ৬০.২২%। এছাড়া এই মাসে ১৮-২৫ বছর বয়সী নতুন গ্রাহকদের সংখ্যা ২০২৫ সালের মে মাসের তুলনায় ১৪.০৮% বৃদ্ধি পেয়েছে। কারণ ২০২৫ সালের জুন মাসে ১৮-২৫ বছর বয়সীদের জন্য মোট বেতন সংযোজন দাঁড়িয়েছে প্রায় ৯.৭২ লক্ষ। যা ২০২৫ সালের মে মাসের তুলনায় ১১.৪১% বৃদ্ধি এবং বার্ষিক ভিত্তিতে ১২.১৫% বৃদ্ধি প্রতিফলিত করে। এছাড়া ২০২৫ সালের জুন মাসে প্রায় ১৬.৯৩ লক্ষ সদস্য যারা আগে বেরিয়ে এসেছিলেন, তারা EPFO-তে পুনরায় যোগদান করেন।




