buzywithinfoBuzy With Info
Everything About Business
Insurance

New EPF Rules: সদস্যদের জন্য বড় সিদ্ধান্ত নিল EPFO! টাকা তুলতে লাগবে না আর এই সব ডকুমেন্ট

Employees’ Provident Fund Organisation (EPFO) তার কয়েক কোটি গ্রাহকের সুবিধার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কিছু ক্ষেত্রে, আর্থিক দাবি নিষ্পত্তির জন্য বাতিল চেক বা ব্যাঙ্কের পাসবুকের ছবি আপলোড করতে হবে না বলে জানিয়েছে। অনলাইনে ফাইলের কাজও এর ফলে অনেক দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। EPFO 28 মে 2024 তারিখে জারি করা একটি সার্কুলারে এই তথ্য দিয়েছে।

Copy of ONLY Text Ads Banner BWI News

অনলাইনে দাখিল করা দাবির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এবং চেক লিফ বা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড না করার কারণে বাতিল হওয়া দাবির সংখ্যা কমবে। এ জন্য CPFC থেকে অনুমোদন নেওয়া হয়েছে। কিন্তু এই শিথিলতা শুধুমাত্র ভ্যালিডেশনের কিছু ক্ষেত্রে দেওয়া হবে। অর্থাৎ, এই ছাড় শুধুমাত্র সেই সদস্যদের জন্য পাওয়া যাবে, যাদের অন্যান্য ভ্যালিডেশন সম্পূর্ণ করা রয়েছে। 

এই ক্ষেত্রে, দাবি সম্পর্কিত PDF -এর শেষে একটি মেসেজ থাকবে। যাতে লেখা থাকবে যে ব্যাঙ্ক অনলাইনে KYC যাচাই করেছে এবং নিয়োগকর্তা ডিজিটাল ভাবে স্বাক্ষর করেছেন। তাই চেকের পাতা বা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। 

EPFO

EPFO -এর ছয় কোটিরও বেশি সদস্য রয়েছে। বেসরকারি খাতে কর্মরত কর্মীদের মূল বেতনের উপর 12 শতাংশ কেটে নেওয়া হয় EPF অ্যাকাউন্টের জন্য। এছাড়াও, সংস্থাটি কর্মচারীর PF অ্যাকাউন্টে একই পরিমাণ টাকা জমা করে। নিয়োগকর্তার জমা করা অর্থের মধ্যে, 8.33 শতাংশ EPS (কর্মচারীদের জন্য পেনশন স্কিম) -এ যায়, বাকি 3.67 শতাংশ EPF -এ যায়।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading