buzywithinfoBuzy With Info
Everything About Business
Post Office

পোস্ট অফিসে FD করতে চান? রইল পোস্ট অফিস FD-এর খুঁটিনাটি তথ্য 

ভারতের সমস্ত পোস্ট অফিস পরিচালনাকারী কোম্পানি, ইন্ডিয়া পোস্ট, জনসাধারণের জন্য ১, ২, ৩ ও ৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটের সুযোগ করে দিয়েছে। পোস্ট অফিসের সুদের হার বার্ষিক হিসেবে 6.90% থেকে 7.50% পর্যন্ত। যেহেতু এই টাইম ডিপোজিটগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা সমর্থিত, তাই এইগুলি আপনার মূলধন সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে এবং নিশ্চিত আয়ের সুবিধা দেয়। কেন্দ্রীয় মন্ত্রকের আর্থিক বিভাগের একটি শাখা, ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটের মাধ্যমে এই ফিক্সড ডিপোজিট প্ল্যানগুলি পরিচালিত হয়। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিটও বলা হয়। এবার দেখা নেওয়া যাক ২০২৪ সালের অক্টোবর কোয়ার্টার অর্থাৎ ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পোস্ট অফিস FD-এর সুদের হার কত।

8 3
FD-এর মেয়াদসুদের হার
১ বছর6.9%
২ বছর 7.0%
৩ বছর 7.1%
৫ বছর7.5%

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের কয়েকটি বৈশিষ্ট্য :

১, ২, ৩ ও ৫ বছরের মেয়াদে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা যায়।

ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে এবং ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যাবে।

নাবালকের হয়ে তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং নাবালকের বয়স ১০ হলে সে নিজের নামেই অ্যাকাউন্ট খুলতে পারবে।

বছরে একবার সুদ দেওয়া হলেও সুদের গণনা প্রতি তিন মাস অন্তর হবে।

মেয়াদ ফুরোনার পর অ্যাকাউন্টহোল্ডার চাইলে পুনরায় অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ ৩ বছরের এফডি আবার ৩ বছরের জন্য এক্সটেন্ডেড করা যেতে পারে। 

টাকা জমা করার ৬ মাসের মধ্যে কোনো বিনিয়োগই উইথড্র করা যাবে না। যদি ১ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা হয় তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী সুদ পাওয়া যাবে। 

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সুবিধা : 

1. যদি ৫ বছরের জন্য টাইম ডিপোজিট করা হয় পোস্ট অফিসে, তাহলে ভারতের আয়কর ধারার 80C অনুযায়ী করের সুবিধা পাওয়া যাবে।

2. খুব সহজে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।

3. একাধিক অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে।

4. পোস্ট অফিস এফডি জামানত হিসেবে রাখা যাবে।

5. যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে। 

পোস্ট অফিস এফডি ও ব্যাংক এফডির মধ্যে তুলনামূলক আলোচনা : 

বৈশিষ্ট্যপোস্ট অফিস এফডি ব্যাংক এফডি
সুদের হার6.9% – 7.5%2.5% – 9.00%
মেয়াদ১, ২, ৩, ও ৫ বছর৭ দিন থেকে ১০ বছর
সুরক্ষাসরকার দ্বারা সমর্থিত হওয়ায় সম্পূর্ণ সুরক্ষিত।DICGC দ্বারা ৫ লাখ টাকা পর্যন্ত ইনসিওরড।
করের সুবিধা ৫ বছরের FD-তে কর সুবিধা রয়েছে।৫ বছরের FD-তে কর সুবিধা রয়েছে।
লিক্যুইডিটিমেয়াদের আগে জরিমানা সহ টাকা তোলা যাবে।মেয়াদের আগে জরিমানা সহ টাকা তোলা যাবে।
সহজলভ্যতাসীমিত শাখা থাকায় পরিষেবাও সীমিত।বিস্তৃত নেটওয়ার্কিংয়ের কারণে ডিজিটাল পরিষেবাও সহজে পাওয়া যায়।

পোস্ট অফিস এফডি-তে বিনিয়োগ করবেন কীভাবে?

ভারতের যে-কোনো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চাইলে অনলাইন এবং অফলাইন দুইভাবেই অ্যাকাউন্ট খোলার উপায় আছে।

অনলাইনে অ্যাকাউন্ট খোলার উপায় : 

অনলাইনে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হলে ebanking.indiapost.gov.in— এই e-banking-এর অফিশিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। নিজের রেজিস্টার করা আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ওয়েবসাইটটি এক্সেস করতে পারবেন। এরপর সাইটটি খোলার পর ‘General Services’ ট্যাবের মধ্যে থেকে ‘Service Request’ বেছে নিতে হবে। এবার ফিক্সড ডিপোজিট খোলার জন্য আবেদন করতে হলে ‘New Request’ অপশন নির্বাচন করে স্ক্রিনে আসতে থাকা পরবর্তী পদক্ষেপগুলি পর পর অনুসরণ করতে হবে।

অফলাইনে অ্যাকাউন্ট খোলার উপায় : 

অফলাইনে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটতম পোস্ট অফিস শাখায় যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আপনি প্রয়োজনীয় নথি সমেত ভর্তি করা আবেদনপত্র জমা করলে পোস্ট অফিস থেকে আপনাকে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। 

কী কী নথি প্রয়োজন? 

  • ঠিকানার প্রমাণপত্র
  • প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি যে-কোনো ফটো আইডি।

পোস্ট অফিস এফডির ট্যাক্সের নিয়ম : 

80C-র অধীনে ৫ বছরের এফডিতে করছাড়ের সুবিধা আছে। ১.৫ লাখ টাকা ডিপোজিটের ওপর কোনো কর দিতে হবে না। তবে পোস্ট অফিস এফডিতে যে সুদ পাওয়া যাবে তার জন্য কর দিতে হবে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য বার্ষিক ৫০ হাজার টাকা অবধি সুদে কোনো কর প্রযোজ্য নয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading