Article By – সুনন্দা সেন

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কর্তৃক বেঞ্চমার্ক পলিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সীদ্ধান্ত নেওয়ার পর, অর্থ মন্ত্রণালয় আগামী আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর কথা বিবেচনা করতে পারে। ক্ষুদ্র সঞ্চয় বা স্মল সেভিংসের হার পর্যালোচনা করা হবে এবং নতুন হার ১ এপ্রিল, ২০২৫-এর আগে ঘোষণা করা হবে। অর্থ মন্ত্রণালয় ১ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হওয়া ত্রৈমাসিকের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে টানা চারটি ত্রৈমাসিকে সুদের হার একই রয়ে গেছে। যেখানে কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে পোস্ট অফিস এবং ব্যাংক দ্বারা পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করে।
সরকার কর্তৃক নির্ধারিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার তুলনামূলক মেয়াদোত্তীন মেয়াদের এই সিকিউরিটিজের ফলনের তুলনায় ০-১০০ বেসিস পয়েন্টের স্প্রেডে সরকারি সিকিউরিটিজের বাজার ফলনের সাথে যুক্ত। এই কারণে, যখন সরকারি সিকিউরিটিজের বাজার ফলন হ্রাস পায়, তখন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার সাধারণত কমিয়ে আনা হয়। তবে ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার এবং সরকারি সিকিউরিটিজের উপর লাভের মধ্যে যোগসূত্রটি সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে সঞ্চয়কারী যে সকল গুরুত্বপূর্ণ স্কিমের উপর নির্ভর করে, তার সুদের হারগুলি হল:
- সুকন্যা সমৃদ্ধি প্রকল্প — ৮.২%
- তিন বছর মেয়াদী আমানত — ৭.১%
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১%
- ডাকঘর সঞ্চয় আমানত প্রকল্প – ৪%
- কিষাণ বিকাশ পত্র — ৭.৫% (১১৫ মাসের মধ্যে পরিপক্ক হবে)
- জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC) — ৭.৭%
- মাসিক আয় প্রকল্প — ৭.৪%
- সিনিয়র সিটিজেন সঞ্চয় প্রকল্প — ৮.২%
২০২৫-২৬ সালের বাজেটে, কেন্দ্র আগামী অর্থবছরের জন্য NSSF (জাতীয় ক্ষুদ্র সঞ্চয় তহবিল) থেকে ৩.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমান করেছে। এটি ২০২৪-২৫ সালের জন্য সংশোধিত ৪.১২ লক্ষ কোটি টাকার লক্ষ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।




